দেশে যেমন গেরুয়া সুনামি তেমনি রাজ্যের গেরুয়া ঝড়৷ সেই ঝড়ে ১৮ আসন বিজেপির অধীনে। এমতাবস্থায় ৪২ এ ২২ পেয়ে ব্যর্থ শাসক দলের বৈঠক আজ হয়ে গেলো কালীঘাটে। এই বৈঠকে ব্যর্থতার ময়নাতদন্ত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
সেই বৈঠকেই মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে, তিনি অপমানিত বোধ করছেন কারণ তাকে পাঁচ মাস কাজ করতে দেওয়া হয়নি। আর এই অপমান তিনি সহ্য করে নেবেননা, তাই তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন আজকের বৈঠকে ৷ যদিও তিনি আরও জানান যে, তাঁর প্রস্তাব দলীয় নেতারা মেনে নেননি।






