তীব্র গরমে নাজেহাল কলকাতা তথা দক্ষিণবঙ্গবাসী অপেক্ষা করছিলেন একটু বৃষ্টির। অবশেষে শেষ হলো সেই প্রতীক্ষার। কালবৈশাখীর ঠান্ডা হাওয়া এবং বৃষ্টিতে ভিজল শহর।
সকালেই আবহাওয়া দপ্তর সূত্রে পূর্বাভাস পাওয়া গিয়েছিল যে, শনিবার বৃষ্টিতে সাময়িক স্বস্তি পেতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গ। অবশেষে হলো তাই। আজ দুপুর থেকেই বৃষ্টি শুরু হয়েছিল পুরুলিয়ায় এরপর বর্ধমান, বীরভূম, দুই মেদিনীপুরেও হয় বৃষ্টি। সন্ধ্যেতে সেই বৃষ্টি কলকাতা সহ দুই ২৪ পরগনাতেও শুরু হবে বলে জানানো হয়েছিল আবহাওয়া দপ্তর সূত্রে৷





