পাখির ডিম বাঁচাতে ৩৫ দিন বিনা আলোতে রইলেন গ্রামবাসীরা, বেনজির ঘটনা ভারতে

চারিদিকে একের পর এক যখন ভয়াবহতা এবং প্রাণীদের ওপর নৃশংসতার খবর পাওয়া যাচ্ছে তখন মানবতার দৃষ্টান্ত স্থাপন করল তামিলনাড়ুর শিবগঙ্গা জেলার একটি গ্রাম। পাখির বাচ্চাদের বাঁচাতে ৩৫ দিন আলোই জ্বালালেন না গ্রামের মানুষ।

স্যুইচ বোর্ডের মধ্যে বাসা বেঁধেছিল একটি পাখি। এমনকি সেই বাসার মধ্যে নীল ও সবুজ রঙের ডিমও পেড়েছিল পাখিটি। একদিন হঠাৎই সেই দৃশ্য দেখতে পেয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে সেই বাসার ছবি শেয়ার করেন এক স্থানীয় বাসিন্দা। এরপরেই গ্রামবাসীরা মিলিতভাবে সিদ্ধান্ত নেন, যে ডিম থেকে বাচ্চার জন্ম না হওয়া পর্যন্ত তাঁরা আলোই জ্বালাবেন না। সেই মতো টানা ৩৫ দিন অন্ধকারেই কাটালেন গ্রামের বাসিন্দারা।

গ্রামবাসীরা জানিয়েছেন, এক স্থানীয় বাসিন্দাই পাখির বাসাটি দেখতে পেলে তাঁর সন্তানরা সেই বাসার ছবি তুলে হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়িয়ে দেন। এরপরেই সবাই মিলে আলো না জ্বালানোর সিদ্ধান্ত নেন। কারণ আলোর ব্যবহার করলে ওই পাখি ও তার বাচ্চার ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল। তাই তাদের বাঁচাতেই গ্রামবাসীরা জোট বাঁধেন। পৃথিবীতে যেখানে প্রাণী হত্যা মানুষের রোজের ঘটনা হয়ে দাঁড়িয়েছে সেখানে এমন মানবতা সত্যিই বিরল।

আরও অন্যান্য খবর