অন্তত ১৫ জন আইএস জঙ্গি এবারে ভারতকে তাদের টার্গেট বানাতে সমুদ্র পথ দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছে বলে অনুমান করছেন ভারতীয় গোয়েন্দারা। খবর, শ্রীলঙ্কা থেকে সেইসব আইএস জঙ্গিরা লক্ষদ্বীপের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আর সেখান থেকে এসে তারা কেরলে হামলা চালাতে পারে বলে গোয়েন্দাদের আশঙ্কা।
কিছুদিন আগেই ইস্টারে পরপর বিস্ফোরণে কেঁপে উঠেছিল শ্রীলঙ্কা৷ এই ভয়াবহ ঘটনার পেছনে আইএস জঙ্গিদের হাত ছিল বলেই জানা যায়। এবারে সেই জঙ্গিরাই ভারতেকে নিশানা করছে বলে গোয়েন্দা সূত্রে খবর। ইতিমধ্যেই হাই অ্যালার্ট জারি করা হয়েছে কেরলে।






