সবুজ থেকে ক্রমশ গেরুয়া হচ্ছে কাঁচরাপাড়া।

রাজ্যে গেরুয়া ঝড়। ৪২ এ ১৮ পেয়ে শক্তি বাড়াছে বিজেপি। আর এই সবুজ দূর্গে গেরুয়া আঘাতেই ধীরে ধীরে পাল্টে যাচ্ছে নানান স্থানের রং। সবুজ ছিল, হচ্ছে গেরুয়া।

 

কাঁচরাপাড়ার পরিস্থিতিও অনেকটা তাই। রাতারাতি বদল হয়ে যাচ্ছে সেখানকার তৃণমূলের কার্যালয়ের রঙ। বদল হচ্ছে তৃণমূল প্রভাবিত ক্লাবের রঙও।

বীজপুরে কার্যত নিশ্চিহ্ন হওয়ার পথে তৃণমূল৷ কাল সকাল হতেই দেখা যাচ্ছে যে, বন্ধ রয়েছে বীজপুরের তৃণমূলের দলীয় কার্যালয়। সেই কার্যালয়ের গেটের গ্রিলে লাগানো রয়েছে বিজেপির পতাকা৷ রাতারাতি আবার অনেক তৃণমূল কার্যালয়ের রঙ বদলে গিয়ে হয়েছে গেরুয়া৷ বোঝাই যাচ্ছে ধীরে ধীরে সমস্তটাই চলে যাচ্ছে বিজেপির দখলে। বিজেপি সাংসদ এই বিষয়ে জানিয়েছেন যে, “আমরা খুব শীঘ্রই ভাটপাড়া এবং হালিশহর পৌরসভার দখল নেব”।

আরও অন্যান্য খবর