ভারতে সুবিধে হয়নি। এবার চীনের নজর ভূটানের সাকতেং! কড়া হুঁশিয়ারি আমেরিকার

কি চাইছে চীন? শত্রুতা ভারতের সঙ্গে। এক‌ই রকম সম্পর্ক আমেরিকার সঙ্গেও। আর সেই তালিকায় যুক্ত ভারতের মিত্র দেশ বলে পরিচিত ভুটান।

মার্কিন প্রশাসনের দাবি, গোটা বিশ্বে নিজেদের কর্তৃত্ব স্থাপন করতে চাইছে বেজিং। আর এই মুহূর্তে চীনের এই আগ্রাসন রুখতে না পারলে বড় বিপদ ঘনিয়ে আসতে পারে।

লাদাখ সীমান্তে সংঘর্ষের পর চীন দাবি করেছিল, লাদাখ থেকে সেনা সরিয়ে নিয়েছে তাঁরা। কিন্ত গতকাল‌ই ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, এখনও পর্যন্ত সম্পূর্ণ সেনাবাহিনী সরায়নি বেজিং। এই নিয়ে বিরোধ তু্ঙ্গে। এরই মাঝে নতুন করে বিতর্ক উস্কে দিল বেজিং। তারা এবার অন‍্য এক প্রতিবেশী দেশ ভূটানেও তাদের জমি আছে বলে দাবি করেছে।

মে মাস থেকেই লাদাখ নিয়ে ভারত-চীনের বিরোধ তুঙ্গে। সেই উত্তেজনা এখনও প্রশমিত হয়নি। এরই মধ্যে বেজিং দাবি করছে, ভূটানের সাকতেং অভয়ারণ্য তাদের এলাকা। ফলে ওই অঞ্চলে যাবতীয় বিনিয়োগের বিরুদ্ধে সোচ্চার হবে তারা। ভারত ছেড়ে এবার ভূটানের দিকে নজর দেওয়ায় জিনপিংয়ের দেশের বিরুদ্ধে গর্জে উঠেছে আমেরিকা। মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেও বলেছেন, “১৯৮৯ থেকে এখনও পর্যন্ত গোটা বিশ্বে নিজেদের আধিপত্য বিস্তারের উদ্দেশে বার্তা দিচ্ছে চীন। শি জিনপিং ক্ষমতায় আসার পর বেজিংয়ের আগ্রাসী নীতি আরও বেড়েছে। আসলে ওরা দেখে নিতে চাইছে, সারা বিশ্ব ওঁদের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ানোর সাহস দেখায় কিনা! ভারতের পর এবার ভূটানে নজর পড়েছে চীনের। ক্ষমতা দখলের নেশায় মেতেছে জিনপিংয়ের সরকার। এটাই সঠিক সময় গোটা বিশ্বকে একজোট হয়ে চীনের এই উদ্দেশ্য রুখে দিতে হবে।”

RELATED Articles

Leave a Comment