শুক্রবারে লকডাউন হবে না। কিন্তু রামমন্দির প্রতিষ্ঠার দিনে লকডাউন করতেই হবে! বড্ড রাজনীতি করেন: দিলীপ উবাচ

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের মুখ খুললেন দিলীপ ঘোষ। শুক্রবার সকালে সুভাষ সরোবরে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন আর তখনই তাঁকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা হয়। সেপ্টেম্বরে স্কুল খোলার বিষয়ে জানতে চাওয়া হলে দিলীপ বলেন “সেন্ট্রাল বোর্ড আগে সেপ্টেম্বরে পরীক্ষা নিতে চেয়েছিল। তখন রাজ্যের মুখ্যমন্ত্রী চেঁচামেচি করছিলেন। এখন শুনছি স্কুল খুলবেন। এখনও অগাস্ট আসেনি। সেপ্টেম্বরে কী হবে, বুঝছেন কী করে!”

তাঁর সোজা বক্তব্য “রাজনীতি হচ্ছে। পরিস্থিতি অনুকূল হলে সব খোলা উচিত। ছেলেমেয়েদের বছর নষ্ট হচ্ছে। একটা লকডাউন ঘোষণা করতে চারবার ঘোষণা করতে হয়। মহরম, শুক্রবারে লকডাউন হবে না। কিন্তু রামমন্দির প্রতিষ্ঠার দিনে লকডাউন করতেই হবে। কাউকে সন্তষ্ট করতে করছেন। কিন্তু এতে আরও ক্ষতি হবে।”

বিজেপির দলীয় কোন্দলের বিষয়ে দিলীপ ঘোষের স্পষ্ট কথা, “দলে কোনও গোষ্ঠীকোন্দল নেই। মিডিয়ার একটা অংশ কারও নির্দেশে এটা রটাচ্ছে৷ দলের নেতাদের কালিমালিপ্ত করার চেষ্টা চলছে। দল ঐক্যবদ্ধই রয়েছে।” তিনি আরও জানান, বিজেপি কর্মীদের মানুষ বিশ্বাস করে। বিরোধীরা গল্প রটাচ্ছেন, এটা রণনীতি।

RELATED Articles

Leave a Comment