গতকাল সন্ধ্যেতে সিবিআই রাজীব কুমারের কোয়ার্টার এবং তাঁর অফিস ভবানী ভবনে হানা দেয়৷ জানা যায় যে, আজ সোমবার সকাল ১০ টায় রাজীব কুমারকে তলব করার নোটিশ দিতেই হাজির হয়েছিলেন সেই সিবিআই আধিকারিকরা।
কিন্তু আজ সকাল ১০ টায় সিবিআই দপ্তরে রাজীব কুমারকে হাজির থাকার নির্দেশ দেওয়া হলেও তিনি সেখানে জাননি বলে জানা গিয়েছে সিবিআই সূত্রে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই খোঁজ শুরু হয় রাজীব কুমারের৷ বর্তমানে তিনি কোথায় রয়েছেন তা জানতে বিভিন্ন স্থানে মোতায়েন রয়েছেন সিবিআই আধিকারিকরা। একদল আধিকারিক যেমন রয়েছেন ভবানী ভবনের সম্মুখে অপর একটি দল রয়েছেন বারাসাত আদলে। প্রসঙ্গত, এখনও আগাম জামিনের আবেদন করতে পারেননি রাজীব কুমার। তাই তিনি বারাসাত আদালতে সেই আগাম জামিনের আবেদন করতে যেতে পারেন বলে খবর।
কিন্তু এখনও অবধি পাওয়া খবরে সিবিআই আধিকারিকরা খোঁজ পাননি রাজীব কুমারের। তবে জানা যায় যে, আজ সকাল ১০ টায় রাজীব কুমার না এলেও। সিআইডি দপ্তরের দুই অফিসার সেখানে উপস্থিত হন একটি চিঠি নিয়ে। দেখা যায় চিঠিটি রাজীব কুমারের। যেখানে রাজীব কুমার সিবিআই এর নিকট ৭-১০ দিন সময় চেয়েছেন। যদিও এই চিঠির কোনো উত্তর আদৌ সিবিআই এর তরফে দেওয়া হয়েছি কীনা তা এখনও স্পষ্ট নয়।