বসিরহাট এবং যাদবপুর থেকে জয় লাভ করেছেন দুই টলি অভিনেত্রী তথা তৃণমূল প্রার্থী নুসরত জাহান এবং মিমি চক্রবর্তী। এরপরই সংসদে গিয়ে পোজ দিয়ে ছবি তুলে সমালোচনার মুখে তারা৷
ভোটে জয় লাভ করে দুই অভিনেত্রীই পা রেখেছেন সংসদে৷ করেছেন জমিয়ে ফটো শুট। আর তা ইন্সটাগ্রামে দেওয়া মাত্রই সমালোচনার ঝড়ের মুখে পরতে হয় নুসরত, মিমি-কে৷
এই ছবি সোশ্যাল মিডিয়াতে আসার পরই নেটিজেনরা প্রশ্ন তোলেন ‘এটি কি সংসদের পোশাক?’। এছাড়াও সমালোচনা করে কেউ লেখেন যে, মিমি নুসরত ওখানে তাদের ছবির শুটিংয়ে গিয়েছেন৷ মিমির ছবিটিতে রীতিমতো সমালোচনার ঝড় ওঠে। অনেকে লেখেন যে, মিমি র ‘ড্রেসিং সেন্স আদৌ আছে?’ , ‘ সংসদ কি স্টাইল করার জায়গা’?