সুপ্রিম রোষে পড়েও সুশান্ত মৃত্যু রহস্যে পাটনার এসপি’কে ঘরবন্দি থেকে মুক্তি দেবে না বৃহন্মুম্বই পুরসভা

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে মুম্বই পৌঁছেছিলেন তিনি। কিন্তু মুম্বই নামা মাত্রই পাটনা’র এসপি বিনয় তিওয়ারিকে কোয়ারেন্টিন করে বৃহন্মুম্বই পুরসভা। একজন অন ডিউটি আইএএস অফিসারকে কীভাবে করোনার কারণ দেখিয়ে ঘরবন্দি কি ভাবে করল বিএমসি, সেই নিয়ে শুরু থেকেই প্রশ্নের মুখে পড়েছেন উদ্ধব ঠাকরে সরকার। এইদিন রিয়া চক্রবর্তীর পিটিশনের শুনানি চলাকালীন এই বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে তিরস্কারের মুখে পড়তে হয় মহারাষ্ট্র সরকারকে।

বিচারপতি হৃষিকেশ রায়ের বেঞ্চে শুনানি চলাকালীন আদালত নিজের পর্যবেক্ষণ থেকে সাফ জানায়, ‘মুম্বই পুলিশের পেশাদারিত্ব সকলেরই জানা, তবে একজন বিহারের অন ডিউটি পুলিশ অফিসারকে কোয়ারেন্টাইন করা ভালো বার্তা দিচ্ছে না।’ সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণের পরেও বিহারের ডিজিপি গুপ্তেশ্বর পাণ্ডে বলেন, আমরা বিএমসির কাছে আইপিএস অফিসার বিনয় তিওয়ারিকে কোয়ারেন্টাইন থেকে মুক্তি দেওয়ার অনুরোধ জানিয়েছি। বিএমসি’কে বলা হয়েছে তাঁকে কিছু না হলে অন্তত বিহারে ফেরত পাঠাতে, উনি একজন আইপিএস অফিসার, এটা কোনও পেশাদার আচরণ নয়। একজন অফিসারকে এমনভাবে রাখা হয়েছে যেন ওঁকে গ্রেফতার করা হয়েছে।

উচ্চ আদালতের কড়া ভর্ত্সনা, বিহার পুলিশের চিঠি সত্ত্বেও অবস্থান বদলাতে নারাজ বিএমসি। কোয়ারেন্টাইন থেকে বিনয় তিওয়ারির অবিলম্বে অব্যহতি চেয়ে বিহার পুলিশের লেখা চিঠির জবাবে বিএমসি যা জানিয়েছে তা দেখে হতবাক সকলে। ডিজিট্যাল মাধ্যম যেমন জুম, গুগল মিট ব্যবহার করে বিনয় তিওয়ারিকে তদন্তে অংশ নেওয়ার উপদেশ দেয় বিএমসি। মত, সেই প্রক্রিয়ায় উনি নিজেও সুরক্ষিত থাকবেন এবং উনি যদি উপসর্গহীন করোনা আক্রান্ত হন তাহলে ওঁনার থেকে করোনা ছড়িয়ে পড়বার আশঙ্কা থাকবে না। মহারাষ্ট্র সরকারের করোনা সংক্রান্ত নিময় বিধি মেনে ১৪ দিন কোয়ারেন্টাইনেই থাকতে হবে, এটাই নিয়ম। বিহার পুলিশের চিঠির জবাবে জানিয়েছে বৃহন্মুম্বই পুরসভা কর্তৃপক্ষ।

RELATED Articles

Leave a Comment