অর্জুন সিং-এর শ্যালক সুনীলকে তড়িঘড়ি পদ দিল তৃণমূল নেতৃত্ব।

ভোটের পূর্বে তৃণমূলে যে ভাঙণ শুরু হয়েছিল। ভোটের পর সেই ভাঙণ আরও তীব্র আকার ধারণ করেছে। গতকালই মুকুল পুত্র শুভ্রাংশুর হাত ধরে দল ছেড়ে আরও বিধায়ক এবং কাউন্সিলর যোগ দিয়েছেন বিজপিতে। যার ফলে উত্তর ২৪ পরগনার ৪ টি পুরসভা হাত ছাড়া হয়েছে তৃণমূলের। ফের আরও পুরসভা যাতে বিজেপির দখলে না যায় এখন এদিকেই সচেষ্ট তৃণমূল সরকার। আর তাই তড়িঘড়ি অর্জুন শ্যালক সুনীলকে ডেকে পদ দেওয়া হলো।

 

ব্যারকপুর লোকসভা কেন্দ্রের আহ্বায়ক করা হলো সুনীল সিংকে। তিনি আবার সম্পর্কে অর্জুন সিংয়ের শ্যালক। শোনা যাচ্ছিল তিনিও পা বাড়িয়েছেন বিজেপির পথে। তা আটকাতেই তাকে এভাবে রাতারাতি পদে বসানো হলো বসে দাবী রাজনৈতিক মহলের বিশেষজ্ঞদের৷

সুনীল সিং নোয়াপাড়ার বিধায়ক সঙ্গে গারুলিয়া পুরসভার চেয়ারম্যানও। তাই তিনি পদ ছেড়ে বিজেপিতে গেলে তাঁর পিছু ধরে গারুলিয়ার কাউন্সিলররাও দল ছাড়বেন বলে ভয় পাচ্ছেন রাজ্য তৃণমূল সরকার। ইতিমধ্যেই চারটি পুরসভা খুইয়েছেন তারা। আর তাই এবারে ভাঙণ রোধ করতেই এবং বিধায়ক পুরসভা বাঁচাতেই এহেন পদক্ষেপ তৃণমূলের।

আরও অন্যান্য খবর