করোনা রোগীদের বেসরকারী হাসপাতালে ভর্তি নেওয়া নিয়ে এবার নতুন নির্দেশিকা জারি করল স্বাস্থ্য কমিশন। বেশকিছু অ্যাডভাইজারি দেওয়া হয়েছে যেগুলি হাসপাতাল ও নার্সিং হোম গুলিকে মেনে চলতেই হবে বলে জানা গিয়েছে।
এক ঝলকে দেখে নেওয়া যাক কী কী নির্দেশিকা দিয়েছে স্বাস্থ্য কমিশন:
• ভর্তির সময়ে ৫০ হাজার টাকার বেশি নেওয়া যাবে না।
• রোগীকে তৎক্ষণাৎ ভর্তি নিয়ে চিকিৎসা দিতে হবে। রোগীর পরিবার যদি এডভান্স দিতে না পারে তাহলে ১২ ঘন্টা সময় দিতে হবে। ১২ ঘণ্টার মধ্যে যদি পরিবার টাকা যোগাড় করতে না পারে তাহলে পরবর্তী এক ঘন্টায় হাসপাতাল রোগীকে ছেড়ে দিতে পারে।
• সম্ভাব্য খরচের ২০% বেশি নেওয়া যাবে না।
• হাসপাতালে রোগীর টেস্টে ২ হাজার টাকার বেশি খরচ হলে, সেক্ষেত্রে আগাম লিখিত ভাবে রোগীর পরিবারকে দিতে হবে।
• রোগীকে কোন পরীক্ষা বারবার করা হলে সেই পরীক্ষা করার কারণ লিখিতভাবে রোগীর পরিবারকে দিতে হবে।
• জরুরী ভিত্তিতে চিকিৎসায় উপরিউক্ত নির্দেশিকাগুলি পালনের বাধ্যবাধকতা থাকবে না।
বর্তমানে রাজ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ২৫ হাজার। সেখানে প্রায়ই অভিযোগ আসছে যে করোনা রোগীদের হাসপাতালে ভর্তি করা নিয়ে বিভিন্ন হয়রানির শিকার হতে হচ্ছে। সেই হয়রানি বন্ধ করতেই এই নতুন নির্দেশিকা জারি করল স্বাস্থ্য কমিশন।





