প্রাকৃতিক দুর্যোগেও মাথা নত করবে না রাম মন্দির! আগামী ১০০০ বছর স্বমহিমায় থাকবে এই মন্দির!

প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে কারোর রক্ষা নেই। বিভিন্ন সময় মাথা নত করেছে বিভিন্ন হিন্দু মন্দির। আবার অনেক সময় প্রকৃতির রুদ্ররোষ হেরেছে ধর্মীয় মন্দিরের সামনে। কিন্তু কোন‌ও প্রাকৃতিক দুর্যোগই টলাতে পারবে না অযোধ্যার ঐতিহাসিক রাম মন্দিরকে। এমনটাই দাবি করলেন রাম জন্মভূমি ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই। তাঁর কথায় রাম মন্দিরকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যার ফলে প্রচন্ড শক্তপোক্ত হবে পবিত্র এই নির্মাণ এবং এর ফলে কোনও বড় ধরনের ভূমিকম্পও অনায়াসে সহ্য করে নিতে পারবে বলে দাবি তাঁর।

তিনি আরও দাবি করেছেন আগামী অন্তত ১০০০ বছরে এই মন্দিরের কোনও ক্ষতি হবে না বলে জানিয়েছেন চম্পত রাই। যে কোনও প্রাকৃতিক বিপর্যয় আগামী ১০০০ বছর সামলে নিতে পারবে রাম মন্দির বলে তাঁর দাবি। তাঁর কথায় ‘পুনর্নির্মাণের জন্য এই মন্দির ও তার সংলগ্ন এলাকা খোঁড়া হয়েছিল। সেই সময় পুরনো মন্দিরের অনেক নিদর্শন পাওয়া গিয়েছে। কয়েকশো বছরের পুরনো অনেক নিদর্শনই আমাদের হাতে এসেছে। সেগুলি নতুন মন্দিরে প্রদর্শনের জন্য রাখা থাকবে।’ তিনি আরও জানিয়েছেন, “নদীর উপরে ব্রিজ তৈরির জন্য যে শক্তপোক্ত পিলার মাটির গভীরে বসানো হয়। রাম মন্দিরের ক্ষেত্রেও এমনই শক্তিশালী পিলার তৈরি করা হবে। রাম মন্দিরের কাঠামো এই শক্তিশালী পিলারগুলির উপর ভর করে থাকবে।” শক্তিশালী পিলারের জন্যই বড়সড় ভূমিকম্পেও কোনও ক্ষতি হবে না মন্দিরের।

একইসঙ্গে তিনি জানিয়েছেন, “মন্দির নির্মাণের জন্য ট্রাস্টের কাছে অ্যাকাউন্টে বর্তমানে রয়েছে ৪২ কোটি টাকা। এক টাকা থেকে শুরু করে এক কোটি টাকা পর্যন্ত অনুদান পেয়েছে ট্রাস্ট। সেই অনুদানের টাকাই জমে ৪২ কোটি টাকা হয়েছে। আরও অনুদান আসবে আগামিদিনে।”

RELATED Articles

Leave a Comment