বিপুল ভোটে একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ফের একবার বিজেপির দখলে দিল্লি। কাল দ্বিতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথগ্রহণ করতে চলেছেন নরেন্দ্র মোদী। তার আগেই মোদীর শপথগ্রহণ অনুষ্ঠান উপলক্ষে সেজে উঠছে রাষ্ট্রপতি ভবন।
গতবারের মতো এবারেও রাষ্ট্রপতি ভবনের সম্মুখেই দাঁড়িয়ে শপথগ্রহণ করবেন নরেন্দ্র মোদী। তাঁর সঙ্গে শপথগ্রহণ করবেন আরও ৭০ জন মন্ত্রী। আগামীকালের শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত প্রায় ৬ হাজার জন অতিথি, তাদের মধ্যে বিশেষ কিছু বিদেশি অতিথিও রয়েছেন। সেই অনুষ্ঠানের জন্য আজ থেকেই সেজে উঠেছে রাষ্ট্রপতি ভবন।





