সকাল সকাল ‘সদেব অটল’ এবং ‘ রাজঘাট’ এ নরেন্দ্র মোদী।

আজ সেই মেগা ইভেন্ট। দ্বিতীয়বার বিপুল ভোটে জয়ী হয়ে ফের একবার সরকার গড়তে চলেছে বিজেপি। আজ ৩০ মে দ্বিতয়বার প্রধানমন্ত্রী পদে শপথগ্রহণ করতে চলেছেন নরেন্দ্র মোদী৷ সন্ধ্যে থেকেই রাষ্ট্রপতি ভবনে শুরু হয়ে যাবে অনুষ্ঠান। বিদেশি, ভারতীয় সবমিলিয়ে উপস্থিত থাকবেন প্রায় ৬ হাজার অতিথি।

 

দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণের কিছুদিন আগেই নরেন্দ্র মোদী ছুটে গিয়েছিলেন আমেদাবাদ,মা হীরাবেন এর আশীর্বাদ নিতে। এরপর ছুটে যান বারাণসী, বাবা বিশ্বনাথের আশীর্বাদ নিতে। আজ শপথগ্রহণ অনুষ্ঠানের আগে মোদী আশীর্বাদ নিতে এলেন ‘সদেব অটল’ এবং ‘রাজঘাটে’।

‘সদেব অটল’ হলো প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সমাধি স্থল৷ অপরদিকে ‘রাজঘাট’ মহাত্মা গান্ধীর সমাধি স্থল। আজ শপথগ্রহণের পূর্বে এই দুই কিংবদন্তি থেকে আশীর্বাদ নিতে এবং তাদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য সকাল সকাল এই দুই স্থানে উপস্থিত হয়েছিলেন নরেন্দ্র মোদী।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর