নজিরবিহীন ঘটনা। পরপর ৪ দিন ৪ জন কমিশনার বদল বিধাননগর কমিশনারেটের।

প্রতিটি জেলায় পুলিশ আধিকারিকদের ব্যাপক রদবদল করছে রাজ্য সরকার৷ তারমধ্যেই এবারে বিধাননগরে চারদিনে চারজন পুলিশ কমিশনারকে বদলে কার্যত এক নজিরবিহীন ঘটনা ঘটালো এই রাজ্য সরকার।

প্রথমে রবিবার নাগাদ নির্বাচন কমিশনের আদর্শ আচরণবিধি উঠে যাওয়ার পরই বিধাননগরের পুলিশ কমিশনারের পদে ফের নিয়োগ করা হয় জ্ঞানবন্ত সিং-কে। প্রসঙ্গত, এই জ্ঞানবন্ত সিং -কে ভোট চলাকালীন তাঁর দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন৷

 

রবিবার জ্ঞানবন্তকে তাঁর পুরনো পদে ফেরানো হলেও সোমবারই তা বদলে যায়। তাঁর স্থানে আনা হয় নিশাত পারভেজকে। যদিও সেই ওর্ডারও স্থায়ী হয়নি। ফের গতকাল নিশাত পারভেজের স্থানে বিধাননগরের পুলিশ কমিশনারের পদে আনা হয় ভরতলাল মিনাকে।

না, স্থানী হননি ভরতলাল মিনা-ও। ফের তাঁর বদলে বিধাননগর কমিশনারেটে পুলিশ কমিশনার হিসেবে আজ নিয়োগ করা হলো লক্ষ্মীনারায়ণ মিনা-কে। অপরদিকে ভরতলাল মিনাকে নিয়োগ করা হলো শিলিগুড়ি কমিশনারেটে।

RELATED Articles

Leave a Comment