খোলা হয়েছিল স্কুল, আমেরিকায় করোনা আক্রান্ত হল এক লক্ষ শিশু!

প্রবল করোনা জ্বরে আক্রান্ত গোটা বিশ্ব। সারাবিশ্বে আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ২ কোটি ছাড়িয়েছে। মারা গিয়েছেন প্রায় সাড়ে সাত লক্ষ জন! গোটা বিশ্বের আক্রান্ত দেশের নিরিখে শীর্ষস্থানে রয়েছে আমেরিকা। এখানে আক্রান্ত হয়েছেন প্রায় ৫২ লক্ষ মানুষ। মারা গিয়েছেন প্রায় দু লক্ষের কাছাকাছি। কিন্তু এই পরিস্থিতিতেও স্কুল খুলেছিল প্রশাসন। তাতে যা বিপত্তি হওয়ার ঠিক তাই হয়েছে।। স্কুল খোলার পর বিগত দুই সপ্তাহে আমেরিকায় করোনা আক্রান্ত হয়েছে প্রায় এক লক্ষ শিশু!

আমেরিকান অ্যাকাডেমি অব পেডিয়েট্রিক্স এবং চিলড্রেন্স হসপিটাল অ্যাসোসিয়েশন-এর যৌথ ভাবে প্রকাশিত একটি প্রতিবেদনের তথ্য অনুযায়ী, স্কুল খোলার পর বিগত দু’সপ্তাহে আমেরিকায় ৯৭ হাজার শিশুর করোনা আক্রান্ত হওয়ার খবর মিলেছে। এরপরেই প্রশাসনের টনক নড়েছে।

বর্তমানে বিশ্বের অধিকাংশ দেশে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। চলছে অনলাইন ক্লাস। খুব অল্পসংখ্যক দেশে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়েছে কিন্তু সেখানে মানা হচ্ছে কড়া নিয়ম। গত কয়েক মাস ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে কিভাবে স্কুল খোলা যায় সেই নিয়ে চলছিল ভাবনাচিন্তা। মাসখানেক আগেই কয়েকটি স্কুল খোলাও হয়।

তারপরেই ঘটেছে বিপত্তি। তাই আরেকবার এই বিষয়ে ভাবনা-চিন্তা শুরু করেছে মার্কিন প্রশাসন। কারণ, স্কুল খোলার পর জুলাই মাসের শেষ দু’সপ্তাহে আমেরিকায় শিশুদের মধ্যে করোনার সংক্রমণ প্রায় ৪০ শতাংশ বেড়ে গিয়েছে বলে জানিয়েছে আমেরিকান অ্যাকাডেমি অব পেডিয়েট্রিক্স এবং চিলড্রেন্স হসপিটাল অ্যাসোসিয়েশন। শিশুদের জীবন নিয়ে কোনোরকম ঝুঁকি নিতে আর চাইছে না মার্কিন প্রশাসন। এইবার সমস্ত দিক খতিয়ে দেখেই তারা সিদ্ধান্ত নেবে বলে জানা গিয়েছে।

RELATED Articles

Leave a Comment