জয় হিন্দ! এ বছরের স্বাধীনতা দিবসের দিন প্রথমবার নায়াগ্রা ফলস-এর সামনে উড়বে ভারতীয় পতাকা

আর মাত্র একরাতের অপেক্ষা। তারপরই আমাদের দেশ ৭৪তম স্বাধীনতা দিবস উদযাপন করবে। তবে এবারের স্বাধীনতা দিবস কিছুটা হলেও একটু অন্যরকম হতে চলেছে। এবারের অনুষ্ঠানে থাকবে না কোনো জমায়েত। স্কুল কলেজে হবে না কোনো অনুষ্ঠান। এবার করোনার আবহে স্বাধীনতা দিবসের রংও কিছুটা ফিকে হতে চলেছে। এবছর পতাকার দিকে তাকিয়ে স্যালুট জানানোর সুযোগও কম। এবার স্বাধীনতা দিবসের উদযাপন হতে চলেছে ভার্চুয়ালি। মোবাইলের স্ক্রিন-এই এবছর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হবে। তবে এরই মাঝে দেশবাসীদের জন্য এলো সুখবর। এবার ভারতের পতাকা উড়বে বিদেশের মাটিতে।

https://twitter.com/IndiainToronto/status/1293246400785002497?s=20

এই প্রথম নায়াগ্রা ফলস-এর সামনে উড়বে আমাদের পতাকা। কানাডার ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে আগামীকাল বিকেলে নায়াগ্রা ফলসের সামনে পতাকা উত্তোলন করা হবে। এছাড়া ৫৫২ মিটার উঁচু টরন্টোর সিএন টাওয়ারে আগামীকাল ভারতীয় পতাকা উড়বে।

https://twitter.com/IndiainToronto/status/1294037283184816131?s=20

টরন্টোর ভারতীয় কনসোল জেনারেল অপূর্ব আগরওয়াল জানিয়েছেন, কানাডার দুটি জায়গায় আগামীকাল ভারতের পতাকা উড়তে দেখা যাবে। শুধু তাই নয় টরন্টোর সিটি হলের সামনে টরন্টো লেখাটিও কাল তিন রঙে সেজে উঠবে। কানাডার ভারতীয়রাও কাল নিজের দেশমাতৃকার স্বতন্ত্রতাকে উদযাপন করবে। তবে সেখানেও এবছর বিধি নিষেধ মেনেই অনুষ্ঠান হবে। সেখানেও সমস্ত কিছুই ভার্চুয়ালি আয়োজন করা হয়েছে।

কানাডার ওটাওয়ায় ভারতীয় হাই কমিশনে এবং টরন্টো ভ্যানকুভারের কনসুলেটে পতাকা উত্তোলনের লাইভ স্ট্রিমিং হবে। তবে প্রতিবারের মতো এবারেও কানাডার ভারতীয়রা ফুড ফেস্টিভালের আয়োজন করতে চলেছে। যেখানে উপস্থিত থাকবেন সব বড় বড় শেফরা। তবে অনুষ্ঠানের আয়োজন হলেও সেই খাবার জুটবে না কারোর কপালেই। বরং সমস্ত কিছুই কাল ক্যামেরাবন্দি হয়েই মানুষের কাছে ফুটে উঠবে। আর মুঠোফোনেই সারা বিশ্বের সমস্ত ভারতীয়রা একসাথে দেশমায়ের বন্দনা করবে।

RELATED Articles

Leave a Comment