৭৪ তম স্বাধীনতা দিবসের সন্ধ্যে ৭.২৯ মিনিট থেকে অবসরপ্রাপ্ত ক্রিকেটারে পরিণত হয়েছেন ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি। দীর্ঘ ১৬ বছরের ক্রিকেটীয় কেরিয়ারে ইতি টেনেছেন। ইনস্টাগ্রামে একটি সংক্ষিপ্ত পোস্টে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণের কথা ঘোষণা করেন প্রাক্তন ভারত অধিনায়ক। লেখেন, আপনাদের ভালবাসা ও সমর্থনের জন্য অনেক ধন্যবাদ। শনিবার সন্ধে ৭.২৯ থেকে আমাকে অবসরপ্রাপ্ত ক্রিকেটার হিসেবে বিবেচনা করুন।
https://twitter.com/kanimozhi/status/1294672584995409927?s=20
আর এরপরই শুরু হয়েছে নতুন জল্পনা। অবসরোত্তর জীবন কাটবে কীভাবে ধোনির? এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে নেটিজেনদের মনে। অনেকের আবার আশা, হতে পারে প্রাক্তন সতীর্থ গম্ভীরের পথ ধরবেন ধোনি। দেবেন বিজেপিতে যোগ।
Wish to see #Dhoni as BJP's Jharkhand CM face
— Rishi Bagree (@rishibagree) August 15, 2020
আর তাই এখন রাজনীতির অলিন্দে ধোনির সম্ভাব্য প্রবেশ নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া। এক শ্রেণীর নেটিজেন ইতিমধ্যেই বলতে শুরু করেছেন, বিজেপিতে যোগ দিতে চলেছেন ধোনি। কেউ কেউ তো তাঁকে এখন থেকেই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পদের প্রধান দাবিদার হিসেবেও তুলে ধরছেন। যদিও, নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ধোনি এখনও পর্যন্ত কিছুই বলেননি।
https://twitter.com/IamMayank_/status/1294667169372889088?s=20
অনেকে ধোনির সঙ্গে অমিত শাহর পুরনো একটি ছবি পোস্ট করে এই বিষয়টিকে প্রতিস্থাপন করতে চেয়েছেন। আবার কেউ কেউ তো এমনও দাবি করেছেন যে, শুধু ধোনি নন, বিজেপিতে যোগ দেবেন ধোনির সঙ্গে একই সঙ্গে প্রাক্তন হওয়া সুরেশ রায়নাও।
https://twitter.com/Mangoritaaaaaaa/status/1294674956471549952?s=20






