মার্কিন নির্বাচন জিততে এবার অস্ত্র ভারত, ট্রাম্পের পর এবার কমলা হ্যারিসের মুখে ইডলি প্রেম ও শৈশব

সামনেই ভোট। আর মার্কিন মুলুকের এই ভোটে একটা বড়ো অস্ত্র হতে চলেছে ভারত। কারণ দুই প্রতিপক্ষই এখন তাদের নির্বাচনী যুদ্ধে ভারতীয়দের পুরোমাত্রায় ব্যবহার করে চলেছেন। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট তো দাবি করেই ফেলেছেন তাঁর ভারতীয় সমর্থক কমলা হ্যারিসের থেকে বেশি। তাই এবার কমলাও সামনে নিয়ে এলেন তাঁর শৈশব এবং ইডলি প্রেম।

শনিবার ‘সাউথ এশিয়ানস ফর বিডান’ নামে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন কমলা। আর সেই অনুষ্ঠানে একদিকে যেমন তিনি ছোটবেলার স্মৃতিচারণা করেছেন তেমনি সমস্ত ভারতবাসী এবং আমেরিকাবাসী ভারতীয়দের স্বাধীনতা দিবসের শুভেচ্ছাও জানিয়েছেন। সেই অনুষ্ঠানে তিনি তাঁর তামিল ইন্দো-আমেরিকান মায়ের সম্পর্কেও অনেক কথা বলেছেন। এছাড়া তিনি বলেন যে ছোটবেলায় দক্ষিণ ভারতের এক বিয়ের অনুষ্ঠানে গিয়ে তাঁর ইডলির প্রেমে পড়ে যাওয়ার কথাও।

পাশাপাশি মহাত্মা গান্ধীর প্রতিও তিনি কাল শ্রদ্ধাজ্ঞাপন করেন। তিনি আরও বলেন, “১৯৪৭ সালের ১৫ই আগস্ট ভারত স্বাধীনতা পেয়েছিল। আর ২০২০ সালের সেই ১৫ই আগস্ট আমি সেই ভারতীয় বংশজাত এবার আমেরিকার প্রথম উপরাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য দাঁড়িয়েছি।” উল্লেখ্য কমলা হ্যারিস প্রথম দক্ষিণ-এশীয়জাত যিনি আমেরিকার উপরাষ্ট্রপতি পদে প্রার্থী হয়েছেন।

https://twitter.com/KamalaHarris/status/1294814370699059202

এছাড়াও ছোটবেলার কথা বলতে গিয়ে তিনি চেন্নাইয়ে কাটানো মুহূর্তগুলির কথাও তুলে ধরেছেন। তাঁর দাদুর সাথে তাঁর চেন্নাইয়ের পথে হাঁটার গল্প বলেছেন। তিনি বলেন তাঁর বাবা ডোনাল্ড এসেছিলেন জামাইকা থেকে আর তাঁর মা শ্যামলা তামিলনাডু থেকে আমেরিকার বার্কলে বিশ্ববিদ্যালয়ে পড়ানোর সুযোগ পেয়েছিলেন। এরপর এখানেই তাঁর মা-বাবার দেখা এবং বিয়ে। তারপর তাঁরা এখানেই থাকতে শুরু করেন। কমলার এই স্মৃতিচারণায় উচ্ছ্বসিত তাঁর আত্মীয় পরিজন। তাঁদের আশা পরবর্তীতে এক নতুন ইতিহাস গড়বে ভারতীয় বংশদ্ভূত কমলা হ্যারিস।

আরও অন্যান্য খবর