জম্মু এবং কাশ্মীরে অনেকদিন ধরেই সেনাবাহিনীর জওয়ানরা জঙ্গি নিকেশ অভিযান শুরু করেছে। তাতে ইতিমধ্যেই বেশ সাফল্য পেয়েছে ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা। খতম হয়েছে আল কায়দার কুখ্যাত জঙ্গি কমান্ডার জাকির মুসা। এছাড়াও নিকেশ হয়েছে আরও জঙ্গি।
আজ সকাল থেকে ফের জঙ্গি দের সঙ্গে গুলির লড়াই শুরু হয়েছে ভারতীয় জওয়ানদের। আজ সকালেই কাশ্মীশের সোপিয়ানে একাধিক জঙ্গি আস্তানাকে ঘিরে ফেলেন জওয়ানরা। শুরু হয় এনকাউন্টার, এখনও সেই এনকাউন্টার জারি হয়েছে৷
ইতিমধ্যেই এই এনকাউন্টারে এক জঙ্গি খতম হয়েছে বলে জানা গিয়েছে। এখনও জারি রয়েছে এনকাউন্টার। জওয়ারদের তরফে ঘিরে ফেলা হয়েছে একাধিক হিজবুল মুজাহিদীন এবং লস্কর-ই-তইবা জঙ্গিদের৷ চলছে গুলির লড়াই। সোপিয়ানের দ্রাগাড় সুগান এলাকায় এই এনকাউন্টার চলছে বলে সূত্রের খবর।