প্রাক্ বর্ষার বৃষ্টি শুরু বঙ্গে। জানালো আবহাওয়া দপ্তর৷

অবশেষে অস্বস্তিকর গরম থেকে রেহাই পেতে চলেছে বঙ্গবাসী। এতোদিন উত্তরবঙ্গে দুই তিন জেলায় নিয়মিত বৃষ্টি ছাড়া বঙ্গের আর কোথাও তেমন বৃষ্টি হচ্ছিলনা। মাঝে মাঝে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে যা বৃষ্টি হচ্ছিল তাতে মিলছিল সাময়িক কিছুটা শান্তি। তবে রয়েই যাচ্ছিল অস্বস্তিকর গুমোট গরম।

 

অবশেষে এই নাজেহাল অবস্থা থেকে শীঘ্রই বঙ্গবাসীরা রেহাই পেতে চলেছে বলে জানালো আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর সূত্রের খবর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে সক্রিয় হয়েছে নিন্মচাপ অক্ষরেখা। আর তাতেই আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন যে, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলার আকাশ থাকবে মেঘলা। হতে পারে বৃষ্টিও৷ এই বৃষ্টিকে প্রাক্ বর্ষার বৃষ্টি হিসেবেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। আজ কলকাতাতেও বজ্রবিদ্যুত সহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে।

RELATED Articles

Leave a Comment