এবারে অগ্নিকান্ড বেহালার এক নার্সিংহোমে। তড়িঘড়ি সরানো হলো রোগীদের৷

ফের অগ্নিকান্ড। এবারে ঘটনাস্থল বেহালা। সূত্রের খবর আজ বেহালার একটি নার্সিংহোমে মিটার বক্সের আগুনকে কেন্দ্র করে ছড়িয়ে পরে আতঙ্ক। তড়িঘড়ি রোগীদের সরিয়ে নিয়ে যাওয়া হয় অন্য নার্সিংহোমে।

 

সূত্রের খবর হঠাৎই আজ মিটার বক্স থেকে আগুন ধরে যায় সেই নার্সিংহোমের বহুতলে৷ ফলস্বরূপ নার্সিংহোমে থাকা রোগী এবং তাদের আত্মীয়দের মধ্যে ছড়িয়ে পরে আতঙ্ক। আগুন বেশ কিছুটা ছড়িয়েও পরেছিল নার্সিংহোমে। কিন্তু খবর পেয়েই সেখানে দমকল বাহিনী ছুটে আসে এবং প্রায় আধা ঘন্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনেন।

এরপর আগুন নিয়ন্ত্রণে এলেও আতঙ্কে অনেক রোগীরাই আর ফিরে আসতে চাননি সেই নার্সিংহোমে। আতঙ্ক ছড়িয়ে পরে সেখানকার স্থানীয় বাসিন্দাদের মধ্যেও৷

আরও অন্যান্য খবর