সুশান্ত সিং রাজপুতের ময়নাতদন্তকারী ডাক্তারদের বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য সিবিআইয়ের হাতে

বলিউড চিত্রাভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে সারাদেশ তোলপাড়। করোনা মহামারীর এরকম বিপর্যয়ের মধ্যেও এই ঘটনা মানুষকে ভীষণভাবে নাড়া দিয়ে গেছে। সুশান্তের মৃত্যুর সঠিক তদন্তের জন্য তাঁর পরিবার এবং সকল ভক্তবৃন্দ হাপিত্যেশ করে বসে আছে। সিবিআই এই মৃত্যুর তদন্তভার হাতে নেওয়ার পরই সুশান্তের জন্য ন্যায় বিচারের দিকে একধাপ এগিয়েছে বলে সকলে মনে করছেন।

সুশান্তের দেহের ময়না তদন্ত নিয়ে আগেই সন্দেহ ছিল সিবিআই-এর। তাদের হাত ধরে উঠে এসেছে সুশান্তের ময়নাতদন্তের রিপোর্ট, যেখানে বলা হয়েছে গলায় ফাঁস লেগে শ্বাস বন্ধ হয়ে মৃত্যু ঘটেছে।

ময়নাতদন্তের রিপোর্ট এর মাধ্যমে জানা যাচ্ছে, এসএসআরের ঘাড়, গলা, মাথার কোনো হাড় ভাঙ্গেনি; এমন কি ঘাড়ে কিংবা মস্তিষ্কে কোন আঘাতের চিহ্ন নেই। তবে সুশান্তের ঘাড়ে ‘লিগেচার মার্ক’ স্পষ্ট রয়েছে। বিশেষ করে ডানদিকে এই চিহ্ন বেশি স্পষ্ট বলে উল্লেখিত আছে। সেখানে পিঠের দিকের ঘাড়ে কোন চিহ্ন নেই। উক্ত ‘লিগেচার মার্ক’ টি ছিল ৩৩ সেন্টিমিটার লম্বা। দাগটি ১ সেন্টিমিটার পুরু ছিল ডান দিকে এবং ৩.৫ সেন্টিমিটার পুরু ছিল বামদিকে। চিবুকের ৪ সেন্টিমিটার নিচে ছিল দড়ির দাগ।

এছাড়াও ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ আছে, তাঁর থাইরয়েড গ্রন্থি, সাবকিউটেনিয়াস টিস্যু (চামড়ার ভিতরের স্তর), ল্যারেঞ্জিয়াল পেশিতে রক্তক্ষরণের কোনোও চিহ্ন নেই।

এই রিপোর্ট প্রকাশ্যে আসার সাথে সাথে চারিদিকে প্রশ্নের ঝড় উঠতে শুরু করে। প্রশ্ন উঠে আসে সুশান্ত কি তাহলে সত্যিই আত্মহত্যা করেছিল নাকি পরিকল্পিতভাবে খুন হয়েছিল? প্রতিবেদনে প্রকাশ পাওয়া খবর থেকে জানা যায় সুশান্তের দেহের করোনা পরীক্ষাও নাকি করা হয়নি। ইতিমধ্যে, সিবিআই এর একটি দল সুশান্তের ফ্ল্যাটে গিয়ে সেদিনের ঘটনার পুনঃস্থাপন করেছেন, ১৪ ই জুন যারা সেই ফ্ল্যাটেই উপস্থিত ছিল অর্থাৎ সিদ্ধার্থ পিঠানি, নিরাজ এবং দীপেশ সাওয়ান্তদের মাধ্যমে। এছাড়াও জানা যাচ্ছে, সিবিআই টিম সুশান্তের দেহের ময়নাতদন্তকারী ৫ চিকিৎসককে জেরা করেছে। এখন আসল সত্যিটা জানার দিন গোনা মাত্র।

প্রতিবেদনটি লিখেছেন – অন্তরা ঘোষ

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - [email protected]

আরও পড়ুন

আরও অন্যান্য খবর