ধোনির সঙ্গে আমার স্বামী শোয়েবের অনেক মিল রয়েছে: সানিয়া মির্জা

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক এবং কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি হঠাৎই ১৫ আগস্ট সন্ধ্যায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন। ইনস্টাগ্রামের পোস্টের মাধ্যমে ধোনি লেখেন, ‘‘সবাইকে এত ভালবাসা এবং সবসময়ের সাপোর্টের জন্য অনেক ধন্যবাদ। আজ রাত ৭ টা ২৯ মিনিট থেকে আমাকে অবসর প্রাপ্ত ক্রিকেটার হিসেবে ধরে নিতে পারেন।’’ তারপর থেকেই দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে দেশের সব ক্ষেত্রের সেলেবরা ও ধোনি ভক্তরা তাঁরই গুণগান করছে। সেই তালিকায় রয়েছে ভারতের টেনিস সুন্দরী সানিয়া মির্জাও।

সানিয়া মির্জা বলেন, “ধোনির ব্যক্তিত্ব তাঁকে সবার থেকে আলাদা করে রেখেছিল। যথার্থই তাঁকে ক্যাপ্টেন কুল বলা হয়। ধোনিকে মাঠে দেখলে তাঁর স্বামী শোয়েব মালিকের কথা মনে পড়ে। ধোনি চাইলে একটা ম্যাচ খেলে অবসর নিতে পারত। কিন্তু ও দূরে থেকেই অবসর ঘোষণা করল। আসলে বরাবরই প্রচারবিমমুখ থেকেছে ও।” বলা বাহুল্য, ধোনির ফেয়ারওয়েল ম্যাচ আয়োজন হোক সেটা সবাই চাইছে।

সানিয়া আরও বলেন, “ধোনির সঙ্গে শোয়েবের অনেক দিকে মিল রয়েছে। ওরা দুজনেই মাঠে খুব শান্ত থাকতে পারে। তা ছাড়া দুজনের ব্যক্তিত্বে অনেক মিল রয়েছে। দুজনেই এক থেকে কিন্তু মজা করে। ধোনি শোয়েবের মতো কিন্তু মজাদার। আসলে দেশের প্রতি ওদের দুজনের শ্রদ্ধা ও আনুগত্য ওদের আর পাঁচজনের থেকে আলাদা করে রেখেছে।”

RELATED Articles

Leave a Comment