মোদীর কাছে নির্ভয়ে ঘুরছে ময়ূর, প্রধানমন্ত্রীর জীবপ্রেমে উচ্ছ্বসিত সাধারণ মানুষ

তিনি বরাবরই প্রকৃতিপ্রেমী। পশুপাখিদের সঙ্গে সখ্য তার কম দিনের নয়। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখা গেল একদম অন্য মেজাজে। রবিবার সকালে নিজের বাসভবনে ময়ূরের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী। সেই ছবি এখন ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

মোদীর কাছে নির্ভয়ে ঘুরছে ময়ূর, প্রধানমন্ত্রীর জীবপ্রেমে উচ্ছ্বসিত সাধারণ মানুষ

গোটা দেশ যেভাবে করোনা আতঙ্কে কাঁপছে তার মাঝখানে এই ছবি কিছুটা হলেও অন্যরকম অনুভূতি দিয়ে যায়। ছবি ও ভিডিও দেখলে বেশি ব্যাখ্যা করা একেবারেই নিষ্প্রয়োজন। দিল্লির বিস্তীর্ণ অংশে রয়েছে বেশ কিছু ছোট ছোট সবুজ বনানী। সেখানে রয়েছে প্রচুর ময়ূর। বর্ষাকালে যার অনন্য রূপ দেখে মোহিত হন সকলে। দিল্লিতে এমনিও বাড়িতেও ময়ূর পোষার চল রয়েছে। লুটিয়েন দিল্লি শহরের বুকে এক টুকরো ঘন সবুজ অংশ। সেন্ট্রাল রিজের মাঝে রয়েছে ৭ নম্বর লোক কল্যাণ মার্গ। আগে যা ৭ নম্বর রেসকোর্স রোড বলেই পরিচিত ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবন এখানেই।

https://twitter.com/narendramodi/status/1297445645075136512?s=20

এই গোটা লুটিয়েন দিল্লি জুড়েই সারাবছর ময়ূর দেখা যায়। চব্বিশ নম্বর আকবর রোডে কংগ্রেসের সদর দফতরের ছাদে বা লাগোয়া দশ নম্বর জনপথের বাগানেও ময়ুর দেখা যায়। তাই ৭ নম্বর লোক কল্যাণ মার্গে ময়ূর আসা কোনো বিচিত্র ব্যাপার নয়। নতুনত্ব হলো, এর আগে কোন প্রধানমন্ত্রীর সঙ্গে ময়ূরের এত ঘনিষ্ঠ আলাপ-পরিচয় সংবাদমাধ্যমে প্রকাশিত হয়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতো অন্য কোন প্রধানমন্ত্রী এখনো পর্যন্ত ময়ূরের সঙ্গে নিজের সখ্যের ছবি প্রকাশ্যে আসেননি। যেভাবে নির্বিঘ্নে ময়ূরটি প্রধানমন্ত্রীর কাছে গিয়ে আলাপ-পরিচয় সাজছে তা দেখে উৎসাহিত হয়েছেন নেটিজেনরাই।

বছর খানেক আগে পঞ্চবটীতে প্রাতঃভ্রমণ ও যোগ ব্যায়ামের ছবি পোস্ট করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই নিয়েও অনেক টিকা-টিপ্পনি শুনতে হয়েছিল তাঁকে। তবে এইবার এর ছবি দেখে উচ্ছ্বাস প্রকাশ করছেন সাধারণ মানুষই।

আরও অন্যান্য খবর