ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হওয়ার পর থেকেই ভারতের সঙ্গে তার সখ্যতা রীতিমতো চোখে পড়ার গতিতে উত্থান হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতে সস্ত্রীক এসেছিলেন ডোনাল ট্রাম্প, উপস্থিত ছিলেন তাঁর কন্যাও, অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছিল ‘নমস্তে ট্রাম্প’। এবার ভারত-আমেরিকার সুসম্পর্ক চোখে পড়লো প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী প্রচারে।
প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম প্রচার ভিডিওতেই স্থান পেল চলতি বছরে আহমেদাবাদে নমস্তে ট্রাম্প অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্টের বক্তৃতা ও হিউস্টনে নরেন্দ্র মোদীর বক্তৃতার অংশ।ভিডিয়োটির নামকরণ করা হয়েছে, ‘Four More Years’। ১ মিনিট ৪৭ সেকেন্ডের এই ভিডিয়োতে দেখা যাচ্ছে হিউস্টনে মার্কিন প্রেসিডেন্টের হাত ধরে হাঁটছেন মোদী। নমো বলছেন, “ট্রাম্পের সম্পর্কে বলার কিছু নেই। উনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।”
https://twitter.com/kimguilfoyle/status/1297267137736781824?s=20
ওয়াকিবহাল মহলের ধারণা, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় কুড়ি লাখ ভারতীয় বর্তমানে বসবাস করেন। তাদের মন জয় করতে প্রথম নির্বাচনী ভিডিওতে অবতারণা করা হয়েছে মোদীকে। কারণ বিশ্বজুড়ে ভারতীয়দের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অত্যন্ত জনপ্রিয় একটি নাম। তাই মার্কিন নির্বাচনী প্রচারের হাতিয়ার হিসাবে মোদীকেই এগিয়ে রাখলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ফেব্রুয়ারি মাসে যেভাবে সপরিবার ডোনাল্ড ট্রাম্পকে ভারত থেকে আপ্যায়িত করা হয়েছে, তখনই রাজনৈতিক মহলের জল্পনা ছিল, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারে ভারতের কথা উল্লেখ করা হবেই। সেই সময় আহমেদাবাদ বিমানবন্দর থেকে মোতেরা স্টেডিয়াম পর্যন্ত যেভাবে মানুষজন মার্কিন প্রেসিডেন্টকে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন তা দেখে রীতিমতো আপ্লুত হয়েছিলেন ট্রাম্প।
সোশ্যাল মিডিয়ায় এই নির্বাচনী প্রচারে ভিডিও পোস্ট করেছেন জুনিয়ার ট্রাম্প। তিনিঈ বাবার নির্বাচনী প্রচার এর বিষয়টি দেখভাল করছেন। জুনিয়র ট্রাম্পের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে মার্কিন মুলুকে বসবাসকারী ভারতীয়দের। ফলে মার্কিন মুলুকে নির্বাচনী প্রচারে এখন তুরুপের তাস হয়ে উঠেছেন ভারতের প্রধানমন্ত্রী।
কয়েক ঘণ্টার মধ্যে প্রচার ভিডিয়োটি দেখে ফেলেন ৬৬,০০০ মানুষ। ভিডিয়োটি নিয়ে ট্রাম্পের প্রচার কমিটির সদস্য কিম্বারলি গালিফয়েল জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক বরাবরই খুব ভালো। এখানে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূতরা আমাদের প্রচারে অভূতপূর্ব সাহায্য করছেন।
মার্কিন মুলুকে ভারতীয়দের মধ্যে মোদীর জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। ২০১৫ সালে ম্যাডিসন স্কোয়ার ও ২০১৯ সালে সিলিকন ভ্যালিতে তাঁর অনুষ্ঠানে যেভাবে মানুষ ভিড় করেছিল তা রীতিমতো সাড়া জাগিয়েছিল গোটা বিশ্বে। হিউস্টনে তাঁর ‘হাউডি মোদী’ অনুষ্ঠানে জড়ো হয়েছিলেন ৫০,০০০ ভারতীয়।
ওয়াকিবহাল মহল বলছে, এবার মার্কিন মুলুকে বসবাসকারী ভারতীয়দের মধ্যে মোদীর জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে নিজের নির্বাচনী প্রচার এর নৌকার পালে হাওয়া দিতে চাইছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই নির্বাচনী প্রচার এর ভিডিওই তার সবচেয়ে বড় প্রমাণ।





