বিদ্যাসাগর মূর্তি ভাঙায় বিতর্কিত বিজেপি নেতাকে গ্রেফতার করলো কলকাতা পুলিশ৷

পুরনো মামলার জেরে গ্রেফতার হলেন বিজেপি নেতা রাকেশ সিং। সোমবার রাতে দিল্লি থেকে ফেরার পরই দমদম বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে কলকাতার ওয়াটগঞ্জ থানার পুলিশ। পুরনো একটি মামলার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়েছে পুলিশ আধিকারিকদের তরফে।

 

সূত্রের খবর, গ্রেফতারের সময় পুলিশের সঙ্গে বাদানুবাদ এবং পরে হাতাহাতিতে জড়িয়ে পরেন বিজেপি নেতা রাকেশ সিং এবং তার পুত্র। রাকের সিং এর পুত্রকে মারধরেরও অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।

অমিত শাহের রোড শো কে কেন্দ্র করে বিদ্যাসাগর কলেজে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনাকে নিয়ে নাম জড়ায় এই বিজেপি নেতা রাকেশ সিং এর। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাকেশ সিং এর ভাইরাল হয়ে যাওয়া ভিডিওকে কেন্দ্র করে দাবী করেন যে বিজেপি-ই বিদ্যাসাগরের মূর্তি ভাঙার জন্য দায়ী। যদিও সেই ভিডিও ক্লিপকে এডিটেড বলে উল্লেখ করেন রাকেশ সিং৷ তবে অন্য পুরোনো মামলায় গ্রেফতারি নিয়ে রাকেশ সিং এর বক্তব্য যে, তিনি বিজেপি করেন বলেই তাকে শাসক দল গ্রেফতার করিয়েছে৷ তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।

আরও অন্যান্য খবর