রাজ্য জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের।

উত্তরবঙ্গের কিছু জেলার আবহাওয়া বেশ আরামদায়ক হলেও গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসীরা। প্রখর গরম সঙ্গে আর্দ্রতাজনিত ঘামের অস্বস্তি। সবমিলিয়ে অতিষ্ঠ হয়ে ওঠা দক্ষিণবঙ্গবাসীরা এখন শুধুই তাকিয়ে বৃষ্টির দিকে। আর তাদেরকে স্বস্তি দিয়েই অবশেষে সুখবর পেশ করলো আবহাওয়া দপ্তর।

 

আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে যে, এই সপ্তাহে প্রাক্ বর্ষার বৃষ্টিপাত আরও বাড়বে দক্ষিণবঙ্গে। আবহাওয়াবিদরা জানিয়েছেন যে, পশ্চিমবঙ্গ এবং ঝাড়খন্ডের ওপরে তৈরী হয়েছে একটি ঘূর্ণাবর্তের। আর তার জেরেই প্রাক্ বর্ষার বৃষ্টিপাত আরও বাড়বে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।

ইতিমধ্যেই গত রবি এবং সোমবার মাঝে মাঝেই বৃষ্টিপাত হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে। যার দরুণ পারদ বেশ অনেকটাই নীচে নেমেছে। আবহাওয়াবিদদের মতে আগামী ২-৩ দিনে এই বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে চলেছে। দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ, বীরভূম, হাওড়া, দুই ২৪ পরগনা, হুগলি, নদীয়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর৷ যদিও আবহাওয়াবিদরা জানিয়েছেন যে, এই বৃষ্টিতে গরম করলেও বাতাসে বৃদ্ধি পাবে জলীয়বাষ্পের পরিমাণ। ফলে আর্দ্রতা জনিত অস্বস্তি, প্যাচপ্যাচে ঘাম বজায় থাকবে দক্ষিণবঙ্গে।

RELATED Articles

Leave a Comment