তৃণমূল সাফ করে ভাটপাড়া পৌরসভা দখল নিল পদ্ম ফুল।

আস্থা ভোটে জয় লাভ করে ভাটপাড়র পৌরসভা দখল করে নিল বিজেপি। লোকাসভা নির্বাচনের আগে থেকেই ভাটপাড়ার পৌরসভাকে নিয়ে দড়ি টানাটানি চলছিল বিজেপি এবং শাসক দলের৷

 

লোকসভা নির্বাচনে ব্যারাকপুরের লোকসভা কেন্দ্রের প্রার্থী ছিলেন অর্জুন সিং। তার আগে তিনিই ছিলেন শাসক দলের ভাটপাড়ার পুরপ্রধান৷ কিন্তু বিজেপিতে যোগ দিতেই তাকে সরাতে মরিয়া হয়ে ওঠে শাসক দল। গত ৮ এপ্রিল আস্থা ভোটে পরাজিত হন অর্জুন৷ এরপর ভাটপাড়র পুরপ্রধান হিসেবে নিয়োগ করা হয় সোমনাথ তালুকদারকে। কিন্তু শেষ অবধি ফের ভাটপাড়া পৌরসভা দখল করে বাজিমাত করলেন অর্জুন সিং।

৩৫ টি আসনের ভাটপাড়া পৌরসভায় ছিল আস্থা ভোট। যার মধ্যে ১ জন পুরপ্রতিনিধির মৃত্যু হয়েছে এবং অপরজন হলেন অর্জুন সিং যিনি পুরসভা থেকে পদত্যাগ করেছেন। কাজেই থাকছেন মোট ৩৩ জন পুরপ্রতিনিধি। যাদের মধ্যে ২৬ জনই সমর্থন করেছেন বিজেপি। ফলস্বরূপ ভাটপাড়ার পৌরসভায় ঘাস ফুলকে সরিয়ে এবারে ক্ষমতায় পদ্ম ফুল।

RELATED Articles

Leave a Comment