শি জিনপিংকে (Xi Jinping) ঘোর অপছন্দ চীনা নাগরিকদের, তার বদলে পছন্দের তালিকায় রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)! সম্প্রতি একটি সমীক্ষায় (Survey) উঠে এসেছে এরকমই অবাক করা তথ্য!
ভারত ও চীনের সম্পর্ক বরাবরই অম্লমধুর। কংগ্রেস আমলে চীনের সঙ্গে সৌহার্দ্য স্থাপন করার চেষ্টা হলেও পরবর্তীকালে চীনের সঙ্গে ভারতের শত্রুতা বাড়তে থাকে। সম্প্রতি পূর্ব লাদাখে গালওয়ান উপত্যকায় চীনা সেনাবাহিনী যেভাবে নিরস্ত্র ভারতীয় সেনার (Indian Army) উপর হামলা চালায় তাতে চীনের সঙ্গে ভারতের পারস্পরিক সম্পর্ক একদম তলানিতে ঠেকেছে। সীমান্তে প্রতিরক্ষা শক্তি বাড়াতে মোতায়েন করা হয়েছে ইগলা এয়ার ডিফেন্স সিস্টেম। এসেছে রাফাল যুদ্ধবিমান। ভারত বন্ধ করেছে ৫৯টি চীনা অ্যাপ।
এই শত্রুতার পরিবেশেও চীনাদের পছন্দের তালিকায় রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সেদেশের সরকারি মুখপাত্র গ্লোবাল টাইমস (Global Times) সম্প্রতি একটি প্রতিবেদনে এরকমই দাবি করেছে।
সম্প্রতি গ্লোবাল টাইমস দেশে একটি সমীক্ষা চালিয়েছিল, যে চীন সরকার (China Government) নাকি ভারত সরকার, কোন সরকারকে পছন্দ চীনাদের? সেখানেই পাওয়া গিয়েছে চমকপ্রদ তথ্য। সমীক্ষায় অংশগ্রহণ করা ৫০ শতাংশ চীনা নাগরিকই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের পক্ষে রায় দিয়েছেন।
এছাড়াও এই সমীক্ষায় জানা গিয়েছে, চীনের ৭০ শতাংশ মানুষ বিশ্বাস করেন ভারত ও চীন সম্পর্ক তলানিতে ঠেকেছে এবং ভারতীয়রা চীনকে ঘৃণা করেন। ৩০ শতাংশ চীনা নাগরিক অবশ্য এখনো আশা করেন, দুই দেশের মধ্যে সম্পর্ক ভালো হয়ে যাবে। ৯ শতাংশ চীনা নাগরিকের ধারণা, ভারত ও চীনের মধ্যে সম্পর্ক ভাল হলেও তা খুব বেশিদিন টিকবে না।
যেভাবে চীনা সংস্থাগুলির উপর আঘাত হেনেছে কেন্দ্রীয় সরকার তার প্রভাব চীনের অর্থনীতিতে বেশ ভালভাবেই পড়েছে। ভারতের বিশাল বাজারকে হারানোর ফলে চীনা নাগরিকরা নিজেদের সরকারের উপর এখন অত্যন্ত ক্ষুব্ধ। তারই প্রতিফলন গ্লোবাল টাইমসের সমীক্ষায় পাওয়া গিয়েছে।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার