উৎসবের মরসুমের ঠিক আগেই ভারতীয়দের জন্য স্বস্তির খবর দিল মোদী সরকার (Modi Government)। এবার বাইক স্কুটার এবং প্যাকেটজাত খাবারে (Packet Food) কমতে চলেছে জিএসটি(GST)। দেশের অর্থনীতিকে চাঙ্গা করে তুলতে এই মুহূর্তে নতুন আর্থিক প্যাকেজ ঘোষণা করার কথা ভাবছে কেন্দ্রীয় সরকার যার মধ্যে বেশ কিছু পণ্য পরিষেবা এর জিএসটি হারের পরিবর্তন হতে চলেছে বলে সূত্রের খবর।
সূত্র মারফত জানা যাচ্ছে, বাইক ও স্কুটার এর মত টু হুইলারে (Two Wheeler) জিএসটির হার কমে যাচ্ছে। ইতিমধ্যেই অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitaraman) বণিকসভাগুলির বৈঠকে অটোমোবাইল, পর্যটন, পরিষেবা, হোটেল, বস্ত্র, রপ্তানির পণ্য ইত্যাদি ক্ষেত্রে প্যাকেজ ও ছাড় দেওয়ার আভাস দিয়েছেন। এরমধ্যে প্যাকেটজাত খাবারের কথাও উল্লেখ করা হয়েছে।
সাধারণত টু হুইলারের ক্ষেত্রে বর্তমানে মানুষকে ২৮% জিএসটি দিতে হয়। যেখানে এই জিএসটির মধ্যে বিলাস পণ্য ও পরিষেবা কে বেশি করে ধরা হয়। অন্যদিকে অর্থমন্ত্রক (Finance Department) স্বীকার করেছে যে টু হুইলারকে এখন আর বিলাস দ্রব্য বলে মেনে নেওয়া যায় না। এছাড়াও বর্তমানে করোনা পরিস্থিতিতে প্রচন্ড ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অটোমোবাইল সেক্টর। তাই এই সেক্টরকে চরম আর্থিক ক্ষতির হাত থেকে বাঁচাতে খুব শীঘ্রই জিএসটি কাউন্সিলের সঙ্গে আলোচনায় বসবে অর্থমন্ত্রক।
প্রথমে টু হুইলার এর ক্ষেত্রে জিএসটি কমানো হতে পারে। ধীরে ধীরে প্রাইভেট কার এবং চারচাকা গাড়ি ওপরেও জিএসটি হার কমতে পারে।





