কেন্দ্রীয় সরকার যেখানে আসন্ন পরীক্ষার তোড়জোড় শুরু করে দিয়েছে সেখানেই স্রোতের বিপরীতে মুখে হাঁটছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর এবার তৃণমূলের (TMC) এই বিপরীত মুখী অবস্থানকে সরাসরি আক্রমণ করলেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। আজ অর্থাৎ শুক্রবার এই নিয়ে ঘাসফুল শিবিরের বিরুদ্ধে ভোটের রাজনীতি করার অভিযোগ করেছেন তিনি।
বঙ্গ বিজেপি কান্ডারী মন্তব্য করেন ‘রাজ্য সরকার ছাত্রদের কোমর ভেঙে দিতে চাইছে। পরীক্ষা নিয়ে রাজনীতি করছে তৃণমূল। পরীক্ষা না হলে পড়ুয়াদের মূল্যবান একটি বছর নষ্ট হবে।’
তাঁর আরও বক্তব্য, ‘শিক্ষাকে জলাঞ্জলি দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে কুক্ষিগত করতে চাইছে তৃণমূল।’






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার