আইপিএলে খেলবেন না রায়না, ব্যক্তিগত কারণে ফিরলেন দেশে

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে শুরু হতে চলা আইপিএল-এর ত্রয়োদশ সংস্করণে খেলতে দেখা যাবে না চেন্নাই সুপার কিংসের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান সুরেশ রায়নাকে। চেন্নাই দলের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলে জানানো হয়, “সুরেশ রায়না ব্যক্তিগত কারণে ভারতে ফিরে এসেছেন এবং আইপিএল এই মরসুমের বাকি অংশের জন্য উপলব্ধ থাকবেন না। এই সময় সুরেশ রায়না এবং তার পরিবারকে চেন্নাই সুপার কিংস পুরোপুরি সমর্থন করছে।”

চেন্নাই সুপার কিংসের পেস বোলার এবং দলের সাপোর্ট স্টাফের ১২ জন সদস্য আইপিএল ২০২০ শুরুর কয়েক সপ্তাহ আগেই দুবাইয়ে করোনা ভাইরাস পরীক্ষা করেছেন এবং তাদের রিপোর্ট পজিটিভ আসে।

এবার আইপিএল শুরুর আগে চেন্নাইয়ের লাগল আরও এক ধাক্কা। আগেই পাওয়া গিয়েছিল আশঙ্কার খবর যে আমিরশাহিতে বাড়ছে করোনা সংক্রমণ। বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী বায়ো সিকিওর বুদবুদে থাকতে হবে আইপিএল ফ্রাঞ্চাইজিগুলিকে।

সাপোর্ট স্টাফদের মধ্যে রয়েছে দলের সোশ্যাল মিডিয়া টিমও। চেন্নাই সুপার কিংসের সমস্ত সদস্য যারা কোভিড- ১৯ পজিটিভ তারা এখন স্থিতিশীল এবং আইসোলেশনে রয়েছেন। মহেন্দ্র সিং ধোনির সঙ্গে একই দিনে ১৫ আগস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা করেছিলেন এবং এখন আর আইপিএলেও তাঁকে খেলতে দেখা যাবে না।

আরও অন্যান্য খবর