একের পর এক হারের জেরে প্রবল সমালোচনার মুখে পড়ছে পাকিস্তান ক্রিকেট দল। এবার পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে (Babar Azam) তুলোধনা করলেন দেশের প্রাক্তন পেসার শোয়েব আখতার (Shoaib Akhtar)। বাবর আজমকে ছাড়া গরুর (Cow)সাথে তুলনা করলেন তিনি।
একটি ইউটিউব চ্যানেলে এসে তিনি বলেন, “আমার মতে বাবর আজম (Babar Azam) হল “ছাড়া গরু”। ও জানেই না কী করতে হবে। অধিনায়ক হিসেবে ওকে একাই সিদ্ধান্ত নিতে হবে যাতে ও ভবিষ্যতে একজন ভাল অধিনায়ক হয়ে উঠতে পারে। বাবরকে (Babar Azam) এটা বুঝতে হবে, আজ যে সুযোগ আসছে, সেটা যে সারাজীবন থাকবে তা তো নয়। এই সুযোগের সদ্বব্যবহার করে সেরাটা বার করে আনতে হবে।”
এরপর আখতার (Shoaib Akhtar) বলেন, “পাকিস্তানের প্রতিটি ক্রিকেটার নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা কেউই জানে না, তারা একজন ভাল অধিনায়ক হতে চায় নাকি ভাল ব্র্যান্ড হয়ে উঠতে চায়। দ্বিধাভরা ম্যানেজমেন্ট, দ্বিধাগ্রস্ত বাছাই, দ্বিধাপূর্ণ অধিনায়ক-দল…সবটাতেই দ্বিধা জড়িয়ে রয়েছে। এটা একটা দলের চেহারা হতে পারে না। তাদের পরিকল্পনা করা উচিত এবং সেই পরিকল্পনামাফিক চলা উচিত।”





