আজকাল প্রতিভা প্রকাশের জন্য আনুষ্ঠানিক মঞ্চ লাগে না। সোশ্যাল মিডিয়াতেই (Social Media)এখন প্রতিভার বিকাশ ঘটে। বিশ্বের বিভিন্ন কোণা থেকে পৃথিবীর শ্রেষ্ঠ প্রতিভারা এখন সোশ্যাল মিডিয়াতেই নিজেদের প্রতিষ্ঠা করেন। অনামী শিল্পীরা এখন সোশ্যাল মিডিয়ায় নিজেদের প্রতিভা প্রকাশ করে সাধারণ মানুষের কাছ থেকে বেশ কদর পাচ্ছেন। ভারত শিল্পকলার দিক থেকে অত্যন্ত এগিয়ে থাকা একটি দেশ। নাচ হোক কি আঁকা, গান হোক কিংবা স্থাপত্য ভাস্কর্য, ভারতবর্ষের প্রতিবার কোন অভাব নেই।

সম্প্রতি আরাত্রিকা ভট্টাচার্য (Aratrika Bhattacharjee) নামে এরকমই এক বাঙালী প্রতিভা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল(viral) হয়েছেন। তিনি একের পর এক গান গেয়ে মানুষের মন জয় করে নিয়েছেন। নিজস্ব ফেসবুক পেজে তার সুরেলা কন্ঠের গান গুলি বেশ ঝড় তুলেছে।
https://www.facebook.com/aratrika21/videos/272879963793637/
সম্প্রতি লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) গাওয়া ইজ্জত সিনেমার ইয়ে দিল তুম বিন গানটি গেয়ে বিশেষ খ্যাতি লাভ করেছেন আরাত্রিকা। ভিডিওটি ইতিমধ্যে প্রায় ৩০ লক্ষ ৫০ হাজার জন দেখেছে। ১ লাখের বেশি লাইক। সেই সাথে ৩০ হাজার মানুষ তাদের নিজস্ব ফেসবুক টাইমলাইনে শেয়ার করে নিয়েছে।

তাঁর গলায় স্বয়ং মা সরস্বতী বাস করছে, এরকমটাই মত নেটিজেনদের।কমেন্ট বক্স উপচে পড়ছে দর্শক-শ্রোতাদের ভালোবাসায়। তবে আরাত্রিকা যে প্রশিক্ষণপ্রাপ্তা তা তার গলা শুনলেই বোঝা যায়। তবুও প্রতিভাই শেষ কথা বলে। তাই আরাত্রিকাকে ইতিমধ্যেই ভালোবেসে ফেলেছেন সকলেই আর এই বঙ্গসন্তানও নিজের কাজের যোগ্য মর্যাদা পাচ্ছেন।






