সুশান্তের ঘরের চাবি এখনো অমিল! বিষয়টি গুরুতর, মন্তব্য বিকাশ সিং এর

তাঁর অস্বাভাবিক মৃত্যুর পর বেশ কিছু বিষয় নিয়ে প্রশ্ন উঠেছিল, তার মধ্যে অন্যতম হলো তার ঘরের দরজার চাবি না মেলা। এখনও পর্যন্ত সেই চাবি কিন্তু পাওয়া যায়নি। এবার এই নিয়েই সুশান্তর পরিবারের আইনজীবী বিকাশ সিং(Bikash Singh) মন্তব্য করেছেন, “সুশান্তের ঘরের চাবি(Door lock key) কোথায় গেল? এটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।”

সম্প্রতি বিকাশ সিং সর্বভারতীয় সংবাদমাধ্যমের সামনে বলেছেন, “এই নিখোঁজ চাবির বিষয় এখন তদন্তাধীন। তাই এই নিয়ে এখন কোনো মন্তব্য করা উচিত নয় কিন্তু সত্যিই যদি চাবি না পাওয়া গিয়ে থাকে তাহলে তা খুবই গুরুতর বিষয়। কারণ যে ঘরে সুশান্তের (Sushant Singh Rajput) মৃত্যু হয়েছিল সেই ঘরে কেউ ঢুকে পড়তে পারে এবং তারপরে বেরিয়ে এসে লক করেও দিতে পারে।

সুশান্তের পরিবারের তরফ থেকে সিবিআই(CBI)কে জানানো হয়েছে যে সুশান্তের ঘরের চাবি এখনো পর্যন্ত মুম্বাই পুলিশ খুঁজে পায়নি এবং তাদের হাতে চাবি তুলে দেওয়া হয়নি। অন্যদিকে মুম্বাই পুলিশের বক্তব্য এখনো পর্যন্ত সুশান্তের অস্বাভাবিক মৃত্যু মামলা তদন্তে যা তথ্য-প্রমাণ এসেছে তার সবটুকুই সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে। তবে সুশান্তের ঘরের চাবি মুম্বাই পুলিশের কাছেও নেই। এখন প্রশ্ন হচ্ছে যে, তাহলে এই চাবি কোথায় গেল? ক্রমশ জটিল হচ্ছে রহস্য।

এর আগে সুশান্তের অস্বাভাবিক মৃত্যুর দিন তার ঘরের লক যে চাবিওয়ালা ভেঙে ছিলেন তিনি জানিয়েছিলেন, তিনি খবর পাওয়ার পর সিদ্ধার্থ পিঠানি(Siddharth Pithani)কে লকের ছবি হোয়াটসঅ্যাপে পাঠাতে বলেছিলেন। প্রথমে সিদ্ধর্থ একটি খোলা দরজার লক এর ছবি পাঠান। তাতে ওই চাবিওয়ালা লকটি কীরকম বুঝতে না পারলে আবার ছবি চান। পরে সিদ্ধার্থ পিঠানি একটি বন্ধ দরজার লকের ছবি পাঠান। চাবিওয়ালার এই বক্তব্যই রহস্য বাড়িয়ে তুলেছে। তবে কি সিদ্ধার্থ পিঠানিই গোটা ঘটনার সঙ্গে যুক্ত, হচ্ছে জল্পনা।

আরও অন্যান্য খবর