২০০৮ সালে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক নবাগত বিরাট কোহলিকে নিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আজ সেই বিরাট কোহলি বিশ্বের সেরা ব্যাটসম্যানদের একজন। সেই ফ্র্যাঞ্চাইজিকে এদিন নিজের আবেগ দেখালেন বিরাট কোহলি।
আরসিবির টুইটারে বিরাট লেখেন, “১২ বছর অতিক্রান্ত হয়েছে। একটি দুর্দান্ত সফর আমার কাছে। অনেকের কাছে এটি চিন্তার, যে এখনও আমরা আরসিবির হয়ে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে পারিনি। তিনবার খুব কাছে পৌছেও শেষ বাধা অতিক্রম করতে পারিনি।”
এরপর কোহলি লেখেন, “আপনি আবেগপূর্ণ হতেই পারে কোনও কোনও মরশুম ভালো কিংবা খারাপ যাওয়া নিয়ে। যতদিন আমি আইপিএল খেলব, যেমনই খেলি না কেন, আমি কখনও এই দল ছাড়ব না।”





