এবারে দার্জিলিং-এর পুরসভারও দখল নিলো বিজেপি।

রাজ্যে গেরুয়া ঝড় অব্যাহত, চলছে দলবদলের পালা৷ ইতিমধ্যেই তৃণমূলের দখলে থাকা পুরসভা চলে গিয়েছে বিজেপির হাতে৷ এবারে ফের রাজ্যের আরেকটি পুরসভা নতুন ভাবে চলে এলো গেরুয়া শিবিরের নিকট।

 

উত্তরবঙ্গে এমনিতেই এবারে ঘাস ফুলের স্থানে ফুটেছে পদ্ম ফুল৷ দার্জিলিং লোকসভা কেন্দ্রেও এবারে ফুটেছে পদ্ম৷ এরপরই দিল্লিতে বিজেপির দপ্তরে গিয়ে বিজেপিতে যোগ দিলেন দার্জিলিং পুরসভার ১৭ জন কাউন্সিলর৷ দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তের হাত ধরেই দিল্লিতে গিয়ে গেরুয়া শিবিরে নাম লেখালেন ১৭ জন মোর্চা কাউন্সিলর। তাদের উত্তরীয় পরিয়ে স্বাগত জানালেন রাজ্য বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় এবং মুকুল রায়। এই যোগদানের ফেরই আজ দার্জিলিং এর পুরসভাও চলে গেলে বিজেপির দখলে।

মুকুল রায় এই প্রসঙ্গে জানিয়েছেন যে, দার্জিলিং এর সমস্ত কাউন্সিলররাই চলে এসেছে বিজেপি। ফলে এবারে দার্জিলিং এ সংখ্যা গরিষ্ঠ বিজেপি৷ তিনি আরও জানিয়েছেন যে, খুব শীঘ্রই ঠিক করা হবে নয়া চেয়ারম্যান৷ মুকুল রায়ের বক্তব্য, এরপর পাহাড়ে তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে একজোট হয়ে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীর নেতৃত্বে আন্দোলনে নামা হবে।

RELATED Articles

Leave a Comment