ফের বঙ্গবাসীদের জন্য খারাপ খবর আবহাওয়া দপ্তর সূত্রে৷

ফের বাংলার জন্য খারাপ খবর নিয়ে এলো আবহাওয়া দপ্তর৷ স্পষ্টই জানিয়ে দেওয়া হলো যে, এখনই পশ্চিমবঙ্গে বর্ষার আশা করা বৃথা৷ সবেমাত্র কেরালাতে এক সপ্তাহ দেরীতে প্রবেশ করেছে বর্ষা। এখনও কেরালারই সমস্ত স্থানে কব্জা করতে পারেনি মৌসুমি বায়ু। এমতাবস্থায় বাংলাতে যে বর্ষার কল্পনা করাও ভুল এদিন সেটিই জানিয়েদিলেন আবহাওয়াবিদরা৷

 

মৌসম ভবনের তরফে জানানো হয়েছে যে কেরালায় বর্ষা দেরীতে প্রবেশ করায় বাকী দেশের সবর্ত্র দেরীতেই আসবে বর্ষা৷ কাজেই পশ্চিমবঙ্গে বর্ষা ঢুকতে কমপক্ষে জুনের মাঝামাঝি সময় লেগে যাবে। তবে তাতেও স্বস্তি নেই। আবহাওয়াবিদরা জানিয়েছেন যে এবারে এল নিনোর কারণে দুর্বল হতে পারে বর্ষা। কাজেই বর্ষা এবারে কতোতা স্বস্তি দেবে তা বলা মুশকিল৷

বলা বাহুল্য, পশ্চিমবঙ্গ থেকে বর্ষা এখনও অনেকটাই দূরে৷ বর্ষা ঢোকার পূর্বে তাই রাজ্যবাসীকে ভরসা করতে হবে প্রাক্ বর্ষার বৃষ্টির ওপরই। কিন্তু তাতেও যে বাঁধা৷ আবহাওয়াবিদরা জানিয়েছেন যে, প্রাক্ বর্ষার বৃষ্টিতে যে জোলো বাতাসের প্রয়োজন তা পশ্চিমবঙ্গে ঠিক করে ঢুকতেই পারছেনা৷ এর কারণ হলো পশ্চিম ভারতে চলতে থাকা তাপপ্রবাহ। পশ্চিমী এই গরম হাওয়ার দরুনই জোলো বাতাস পশ্চিমবঙ্গে প্রবেশে বাঁধা পাচ্ছে। ফলস্বরূপ প্রাক্ বর্ষার বৃষ্টিও সেভাবে হচ্ছেনা পশ্চিমবঙ্গে। মাঝে মাঝে কিছি বিক্ষিপ্ত বৃষ্টি নিয়েই দিন কাটাতে হচ্ছে পশ্চিমবঙ্গবাসীদের৷ আরও এক থেকে দুই সপ্তাহ এউ অস্বস্তিকর অবস্থা রাজ্যে বজায় থাকতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে৷

RELATED Articles

Leave a Comment