বহাল থাকছে সরকারি পদে নিয়োগ, টুইট করে মানুষের বিভ্রান্তি দূর করল অর্থমন্ত্রক

করোনা পরিস্থিতিতে (CoronaVirus) দেশজুড়ে এমনিই তৈরি হয়েছে অর্থনৈতিক মন্দা। শুক্রবার একটি নির্দেশিকা জারি করেছিল অর্থমন্ত্রক (Finance Department) যেখানে খরচ কমানোর জন্য বিভিন্ন পরিকল্পনার কথা উল্লেখ করা হয়েছিল। সেই নির্দেশিকা দেখে বিভ্রান্ত হয়ে যান সকলে এবং প্রশ্ন উঠতে শুরু করে যে তাহলে কি সরকারি চাকরিতে নিয়োগ করা বন্ধ রাখতে চলেছে কেন্দ্রীয় সরকার?

জল্পনা যখন চরমে পৌঁছায় তখন কেন্দ্রীয় সরকারের তরফে এই ধোঁয়াশা কাটাতে ঘোষণা করা হল যে, সরকারি ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকছে না।

শুক্রবার অর্থ মন্ত্রকের এক্সপেন্ডিচার বিভাগের যে নির্দেশিকা জারি হয় তা নিয়ে টুইট করেন রাহুল গান্ধীও (Rahul Gandhi)। তিনি বেকারত্ব থেকে বেসরকারিকরণ সমস্ত বিষয়ই কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন। যদিও তার কয়েক ঘন্টার মধ্যেই কেন্দ্রের তরফ থেকে টুইট করে জানানো হয়, সরকারি পদে (Government Job) নিয়োগের জন্য কোনো নিষেধাজ্ঞা জারি হয়নি। ইউপিএসসি, এসএসসি, আরআরবি সহ অন্যান্য সরকারি পদে যেরকম ভাবে নিয়োগ প্রক্রিয়া চলছিল সেরকম ভাবেই চলবে। বস্তুত গতকালই রেলের আরআরবিতে ১.৪ লক্ষ পদের জন্য নিয়োগ পরীক্ষার দিন ঘোষণা করা হয়েছে। এই পরীক্ষাটি চলতি বছরের ১৫ ডিসেম্বর অনলাইনে নেওয়া হবে।

https://twitter.com/FinMinIndia/status/1302203999324483584

অর্থমন্ত্রক যে নির্দেশিকা দিয়েছিল সেখানে জানানো হয়েছিল যে, অতিমারির কারণে বর্তমান পরিস্থিতি ভালো নয়, তাই অগ্রাধিকারের ভিত্তিতে জরুরী প্রকল্পগুলির জন্যই অর্থের যোগান ধরা হবে। সে ক্ষেত্রে যে বিভাগগুলি কম গুরুত্বপূর্ণ সেগুলির বাজেটে কাটছাঁট করা হবে।

এছাড়া, খরচ কমাতে আপাতত এক্সপেন্ডিচার ডিপার্টমেন্টের অনুমোদন ছাড়া কোনও মন্ত্রকে, দপ্তরে বা স্বায়ত্ত্বশাসিত পরিষদগুলিতে কোনও নয়া সরকারি পদ তৈরি করা হবে না।

অর্থ মন্ত্রকের এই নির্দেশিকাতে তৈরি হয় ধোঁয়াশা। অনেকেই ভেবেছিলেন যে সরকারি পদে নিয়োগ বন্ধ করতে চলেছে কেন্দ্রীয় সরকার এবং সেইসঙ্গে সরকারি কর্মীদের ছাঁটাই করাও হতে পারে। কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী এই নিয়ে টুইট করে গোটা বিষয়টিকে আরও উত্তপ্ত করে তোলেন। যদিও পরবর্তীকালে অর্থ মন্ত্রকের টুইট সমস্ত জল্পনার অবসান ঘটায়।

RELATED Articles

Leave a Comment