সন্দেশখালিতে তৃণমূল-বিজেপি সংঘর্ষে বিজেপির দুই কর্মীকে গুলি করে খুনের অভিযোগে প্রতিবাদে নেমেছে বিজেপি৷ গতকালই বিজেপির তরফে জানানো হয়েছিল আজ ১২ ঘন্টার বন্ধ ডাকা হবে বসিরহাটে৷ রাজ্য জুড়ে পালিত হবে কালা দিবস৷
সেই কথামতোই আজ বসিরহাটে সকাল থেকেই বন্ধ্কে কার্যকর করতে নেমে পরে বিজেপি৷ বিভিন্ন স্থানে চলছে অবরোধ৷ রেল স্টেশনের পাশাপাশি অবরোধ করা হয়েছে বাসন্তী হাইওয়েতেও৷ দাঁড়িয়ে গিয়েছে সারি সারি গাড়ি এমনকি পুলিশের ভ্যানও। এলাকায় উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বলে খবর।






