এবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবী জানালেন মুকুল রায়৷

বিস্ফোরক মুকুল রায়৷ এবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবী করলেন তিনি৷ সন্দেশখালির ঘটনায় যখন বিজেপিকেই দায়ী করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখন আজ তার পাল্টা জবাবে সরাসরি মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবী করলেন মুকুল রায়৷

 

মুকুল রায়ের বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় বারবারই বলছেন যে পুলিশ তাঁর কথা শুনছেন না৷ বিভিন্ন তৃণমূল বিধায়করাও একই অভিযোগ এনেছেন। তাই মুকুল রায়ের কথায় মুখ্যমন্ত্রীই স্বরাষ্ট্রমন্ত্রী, আর তাঁর কথাই যদি পুলিশ না শোনেন তবে তিনি পুরোপুরি ব্যর্থ। আর তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিৎ এই দায় নিজের ওপর নিয়ে পদ থেকে পদত্যাগ করা৷

সঙ্গে মুকুল রায়ের আরও অভিযোগ যে, সন্দেশখালির ঘটনায় ২ বিজেপি কর্মীর মৃত্যু সহ নিখোঁজ হয়েছেন আরও ৩ জন। তাদের সন্ধান এখনও মেলেনি৷ বিজেপি নেতৃত্বের ধারণা তাদেরও খুন করা হয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি এই অভিযোগকে ভুয়ো বলেছেন কারণ বিজেপি সেই নিখোঁজ কর্মীদের ঠিকানা দেয়নি। তাই মুকুল রায়ের বক্তব্য, বিজেপির তরফে ঠিকানা দিয়ে দেওয়া হবে সেই তিন নিখোঁজ কর্মীর। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি পারবেন তাদের খুঁজে এনে ফিরিয়ে দিতে। যদি না পারেন তাবে পদত্যাগ করতে হবে মুখ্যমন্ত্রীকে৷

আরও অন্যান্য খবর