তবে কি কাশী (Kashi) তেও ফের একই ঘটনা? মন্দির ভেঙে কি মসজিদ তৈরি করা হয়েছিল কাশী বিশ্বনাথ মন্দির এলাকায়? প্রশ্ন উঠছে এমন টাই। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) স্বপ্নের প্রকল্প কাশী-বিশ্বনাথ করিডোরের জন্য প্রয়োজনীয় খননকার্য চলছিল। সেখানেই মসজিদের (Mosque) পাশে মাটি খুঁড়তে গিয়ে মেলে ১৬ শতকের প্রাচীন এক মন্দির (temple) এর ধ্বংসাবশেষ(debris)! সেই সঙ্গে পাওয়া যায় একটি সুড়ঙ্গের হদিশ। তাই বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে, এই মসজিদ কি মন্দির ভেঙে তৈরি হয়েছে?
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার। কাশী বিশ্বনাথ মন্দিরের পশ্চিমদিকে জ্ঞানভারিদ ময়দানের শৃঙ্গার গৌরি মন্দিরের দিকে বুলডোজার দিয়ে খননকার্য চলছিল।সেই সময় কয়েকজন শ্রমিক মাটির নিচে একটি সুড়ঙ্গ দেখতে পান। সঙ্গে সঙ্গে তারা কাজ বন্ধ করে দেন। খবর যায় মন্দির কর্তৃপক্ষের কাছে।
কাশী বিশ্বনাথ মন্দিরের প্রধান কার্যনির্বাহী অফিসার গৌরাঙ্গ রাঠি জানিয়েছেন যে, খননকার্যের সময় প্রাচীন সুড়ঙ্গ পাওয়া গিয়েছে যা কোন মন্দিরে ধ্বংসাবশেষ বলেই অনুমান করা হচ্ছে। বেনারস হিন্দু ইউনিভার্সিটি ও প্রত্নতত্ত্ববিদদের খবর দেওয়া হয়েছে। তারা এসে বিষয়টি খতিয়ে দেখবেন।
গোটা ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় আসতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে নেটিজেনদের মধ্যে। তাদের দাবি যে, মন্দির ভেঙে মসজিদ তৈরি করা হয়েছিল। তাই এখন খনন কার্য করতে সত্যিটা বেরিয়ে পড়েছে। শুধু তাই নয় এলাকার বাকি মসজিদগুলোও নাকি মন্দির ভেঙে তৈরি। অনেকে আবার দাবি করেছেন যেভাবে বাবরি মসজিদের জায়গায় রাম মন্দিরের পুনঃপ্রতিষ্ঠা হয়েছে সেই ভাবে এই মসজিদের জায়গাতেও মন্দির পুনঃপ্রতিষ্ঠা করা হোক।
যদিও গোটা বিষয়টি এখন স্থানীয় প্রশাসন ও প্রত্নতত্ত্ববিদরা দেখভাল করছেন তবে গোটা ঘটনাটি যে অত্যন্ত চাঞ্চল্যকর সে কথা বলাই বাহুল্য।






