চলছে বিশ্বকাপ। আর কিছুদিন বাদের মুখোমুখি হয়ে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত – পাক। ভারত – পাক হাইভোল্টেজ ম্যাচ নিয়ে যথেষ্ট সতর্ক বিশ্বকাপ আয়োজক দেশ ইংল্যান্ডও৷ সেই ম্যাচটির প্রমোশনে ইতিমধ্যেই বিজ্ঞাপন দেওয়া হচ্ছে দুই দেশেই। তারমধ্যেই পাকিস্তানের বিজ্ঞাপনে এবারে উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে নিয়ে করা হলো ঠাট্টা৷
বালাকোটে এয়ারস্ট্রাইকের পর পরই গত ২৭ ফেব্রুয়ারী দুই পাক জেটকে তাড়া করতে গিয়ে ভেঙে পরে অভিনন্দন বর্তমানের মিগ বিমানটি৷ যদিও তিনিও এক পাক এফ-১৬ কে ধ্বংস করেছিলেন৷ কমান্ডার অভিনন্দন বর্তমানের মিগ বিমানটি ভেঙে পরে পাক অধিকৃত কাশ্মীরে৷ সেখানেই স্থানীয়রা তাকে আটক করে তুলে দেন পাক রেঞ্জার্সদের হাতে৷ এরপর অবশ্য আন্তর্জাতিক চাপে পরে অভিনন্দনকে ভারতের হাতে তুলে দেয় পাক সরকার৷ সেই অভিনন্দন বর্তমানকে নিয়েই ঠাট্টা করে এবারে বিজ্ঞাপন বানালো পাকিস্তান।






