আমেরিকায় বিপাকে চীনা নাগরিকরা।এক হাজারেরও বেশি ছাত্রছাত্রী ভিসা বাতিল করল মার্কিন প্রশাসন।

আমেরিকায় (America) মহা ফ্যাসাদে পড়েছে এক হাজারেরও বেশি চীনা ছাত্রছাত্রী ও গবেষক(Chinese students and researchers)। তাঁদের প্রত্যেকের ভিসা (Visa) বাতিল করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই ঘটনার পিছনে কারণ হিসেবে ট্রাম্পের প্রশাসন জানিয়েছে এদের প্রত্যেকের সঙ্গে চীনা সেনার (PLA) যোগাযোগ রয়েছে। তাই দেশীয় নিরাপত্তার কারণ দেখিয়ে তাঁদের ভিসা বাতিল করা হয়েছে।

গতকাল অর্থাৎ বুধবার সন্ধ্যায় এই কথা জানিয়েছেন ইউএস ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির(US Department of Homeland Security) প্রধান চ্যাড উলফ(Chad Wolf)। আর এরপরই বিশেষজ্ঞমহল আশঙ্কা প্রকাশ করেছে ফের একবার চীন-আমেরিকা দ্বৈরথ মাথাচাড়া দেবে।

বিগত কিছু বছরে আমেরিকার চীনের সম্পর্ক প্রায় তলানিতে এসে ঠেকেছে। ব্যবসা থেকে অতিমারী, জাতীয় সুরক্ষার প্রশ্ন হোক কিংবা ভারতের সঙ্গে চীনের সম্পর্কের টানাপোড়েন, প্রায় সবকিছু নিয়ে গত এক বছর ধরে চীন (China) আমেরিকার সম্পর্ক খুব‌ই তেতো। এবার সম্পর্কের বিস্বাদ আর‌ও জোরালো করে চীনা নাগরিকদের ভিসা নিষিদ্ধ করল আমেরিকা, ‌এই প্রসঙ্গে বুধবার চ্যাড উলফ বলেন, ‘চীনের ফিউশন মিলিটারি স্ট্র্যাটেজির সঙ্গে যোগাযোগ রয়েছে এমন ছাত্র ও গবেষকদের ভিসা আগে ব্লক করা হয়েছিল। এবার সরাসরি তা বাতিল করা হল।” তিনি আরও জানিয়েছেন, “এঁরা বিভিন্ন স্পর্শকাতর বিষয়ে গবেষণার তথ্য চুরি করতে পারেন, এই আশঙ্কাতেই এই পদক্ষেপ করা হল।”

RELATED Articles

Leave a Comment