ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবের কর্মকর্তারা এবার দল গঠন ও কোচ নির্বাচনের দিকে বেশি জোর দিচ্ছেন। আপাতত খেলোয়াড় ও কোচদের সাথে কথাবার্তা সেরে রাখতে চাইছেন ইস্টবেঙ্গল কর্তারা। কলকাতা ময়দানের ঐতিহ্যশালী ক্লাবের সঙ্গে যুক্ত হতে মুখিয়ে থাকেন অনেক কোচই। সেই দলে রয়েছে স্পেনের ফুটবলমহলে বেশ পরিচিত নাম রিস্তো ভিদাকোভিচ। বিদেশী ফুটবলারদের সঙ্গে চুক্তি করার আগে ইস্টবেঙ্গল (East Bengal) চাইছে একজন দক্ষ কোচকে।
এরই মধ্যে উঠে আসছে বেশ কয়েকটি হাইপ্রোফাইল কোচের নাম। ইতিমধ্যেই তারা বায়োডাটাও পাঠিয়ে দিয়েছেন। ক্লাবের নতুন ইনভেস্টর শ্রী সিমেন্ট এফএসডিএলে ৫ লক্ষ টাকার বিনিময়ে অনলাইন এই বিডের কাগজপত্রগুলি গ্রহণ করেছে এবং সেই সঙ্গে আইএসএল-এ (ISL) ক্লাবের প্রবেশের প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। নজরে রয়েছে অস্কার রামিরেজ, জোসে নেস্টর পেকারম্যান ও বার্ট ভ্যান মারউইকের মতো হাইপ্রোফাইল কোচেরা।
তবে জানা গিয়েছে, ইউরোপ, আমেরিকা, ব্রিটেন বা অস্ট্রেলিয়া ছাড়া অন্য দেশের কোচ নেওয়া হবে না। দ্রুত কোচ নির্বাচন করতে হলে শীঘ্রই লাতিন আমেরিকা বা আফ্রিকার কোচেদের অনুমতি মিলবে না। এর আগেও আলেজান্দ্রো মেনেন্দেজ গার্সিয়ার মত হাইপ্রোফাইল বিদেশী কোচকে এনে তাক লাগিয়ে দিয়েছিল ইস্টবেঙ্গল (East Bengal)। এবার ফের বড় মাপের বিদেশী কোচকে আনতে চলেছে ইস্টবেঙ্গল।





