এনআরএস এ জুনিয়র ডাক্তারদের ওপর হওয়া হামলায় গুরুতর আহত হয়েছেন পরিবহ মুখার্জি। এরপরই ডাক্তারদের নিরাপত্তা নিশ্চিত করার দাবীতে আন্দোলনে নামেন জুনিয়র ডাক্তাররা, তাদের পাশে দাঁড়ান সিনিয়র ডাক্তাররাও। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের তরফের সমর্থন করা হয় জুনিয়র ডাক্তারদের। এবারে শুধু দেশেরই নয় বিদেশের বিশ্ব মেডিক্যাল অ্যাসোসিয়েশনের ডাক্তাররাও এই ঘটনায় জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়ালেন।






