মা হয়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। গতকাল কলকাতার এক বেসরকারি হাসপাতালে পৃথিবীর আলো দেখেছে রাজ শুভশ্রীর পুত্রসন্তান যুবান চক্রবর্তী। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হতে শুরু করেছে খুদে চক্রবর্তীর ছবি। আপনিও দেখে নিন ‘রাজশ্রী’র পুত্রের কিছু না দেখা ছবি।
১/৭ শনিবার দুপুর ১টা ৩৩ মিনিটে রাজ-শুভশ্রীর সন্তান পৃথিবীর আলো দেখে। ছবিতে শুভশ্রীর আঙ্গুল শক্ত করে ধরে থাকতে দেখা গেল ছোট্ট যুবানকে।
২/৭ গতকাল ছেলের প্রথম ছবি শেয়ার করে শুভশ্রী লেখেন, “ভগবানের আশীর্বাদে আমরা পুত্র সন্তানের বাবা মা হলাম। যুবান আপনাদের সবাইকে হ্যালো বলছে।”

৩/৭ ছেলেকে কোলে নিয়ে রীতিমতো ইমোশনাল রাজ চক্রবর্তী। ইনস্টাগ্রামে পোস্ট দিলেন, “ড্রিমস ডু কাম ট্রু।” সত্যিই স্বপ্ন সত্যি হলো এই সেলিব্রিটি জুটির।

৪/৭ অনেকেই যুবান নামটি শুনে ভ্রু কুঁচকাচ্ছেন কিন্তু জানেন কি এই নামের মানে ভীষণ অর্থবহ? হিন্দু শাস্ত্র মতে ভগবান শিবের আরেক নাম যুবান। এই শব্দের অর্থ হলো চির যুবক। ফলে অনেক ভেবে চিন্তেই কিন্তু ছেলের নাম রেখেছেন রাজ-শুভশ্রী।

৫/৭ জন্মের সময় যুবানের ওজন ছিল তিন কেজি। ডক্টর প্রণব দাশগুপ্তের তত্ত্বাবধানে শুভশ্রী যুবানের জন্ম দেন। আজও যুবানের দিকে নিষ্পলক তাকিয়ে রয়েছেন রাজ এরকম একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন পরিচালক স্বয়ং।

৬/৭ ছেলে হওয়ার পরই শুভেচ্ছা বার্তায় ভেসে যাচ্ছেন চক্রবর্তী গঙ্গোপাধ্যায় জুটি।জিত, প্রসেনজিত, শ্রাবন্তী, মিমি থেকে ঐন্দ্রিলা, অনিবার্ণ সকলেই অভিনন্দন জানিয়েছেন রাজ,শুভশ্রীকে। রাজ আজ একটি পোস্ট দিয়েছেন যে, সকলকে আলাদা করে তিনি উত্তর দিতে পারছেন না কিন্তু মন থেকে সকলকেই ধন্যবাদ জানাচ্ছেন তিনি। খুদে যুবানকে যেন সকলে আশীর্বাদ করেন।

৭/৭ ১১ইমে নিজেকে দ্বিতীয় বিবাহ বার্ষিকীতে শুভশ্রী ইনস্টাগ্রামে পোস্ট করে জানিয়েছিলেন যে, আমাদের হাত ধরার জন্য আর ভালোবাসা ভাগ করে নেওয়ার জন্য শীঘ্রই একজন আসছে। উই আর প্রেগনেন্ট! এরপরেই ১২ই সেপ্টেম্বর রাজ-শুভশ্রীর কোন আলো করে এলো তাদের জীবনধারা যুবান চক্রবর্তী।






“রাজনীতিতে তারকার খ্যাতি নয়, আদর্শ থাকা জরুরি!” “প্রত্যেককে নিরাপত্তা দেবে এমন একজনই হোক মুখ্যমন্ত্রী!” রাজনীতিতে তারকাদের ভূমিকা ও নির্বাচনে আদর্শহীন প্রার্থীদের নিয়ে অকপট লগ্নজিতা চক্রবর্তী!