মাদক চক্রে একাধিক তারকার নাম ফাঁস, তবুও বলিউড লিস্ট বানাচ্ছে না এনসিবি!

সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput) এর অস্বাভাবিক মৃত্যু মামলা তদন্তে এখন মুখ্য হয়ে উঠেছে মাদকচক্রের যোগ। রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty) ও তার ভাই সৌভিক চক্রবর্তী রীতিমতো হইচই ফেলে দিয়েছেন বলিউডের। ইতিমধ্যেই সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে যে এনসিবির (NCB) জেরায় প্রায় ২৫ জন বলিউড তারকা (Bollywood stars) নাম নিয়েছে যারা মাদক (Drugs) নিতেন। এদের মধ্যে সবার প্রথমে নাম এসেছে সারা আলি খান ও রকুল প্রীত সিং এর। এছাড়াও ডিজাইনার সিমন খাম্বাট্টার সঙ্গে রিয়ার মাদক সংক্রান্ত চ্যাট ফাঁস হয়ে যায়।এরপর প্রশ্ন উঠতে থাকে তবে এবার কি এনসিবি এই বলিউড তারকাদের নাম তালিকাভুক্ত করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে চলেছে নাকি গ্রেফতারি?

এনসিবির উপ-পরিচালক কেপিএস মলহোত্রা অবশ্য জানিয়েছেন যে, তারা এখনো বলিউডের কোন তালিকা প্রস্তুত করেননি। পূর্বে প্রস্তুত তালিকাটি প্যাডেলার এবং পাচারকারীদের ছিল যা বলিউডের সাথে গুলিয়ে ফেলা হচ্ছে।

এর আগে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল যে রিয়া বলিউডের একাধিক অভিনেতা, পরিচালক এবং প্রযোজকের নাম এনসিবিকে দিয়েছিলেন যারা ড্রাগ কেনা, সেবন এবং মাদকদ্রব্য কেনাবেচায় জড়িত রয়েছেন এবং এনসিবি তাদের তলব করার জন্য তালিকা প্রস্তুত করেছে। যদিও এনসিবি থেকে জানিয়ে দেওয়া হলো যে এখনো পর্যন্ত এরকম কোন তালিকা তৈরি হয়নি।

অন্যদিকে শুক্রবার সেশন আদালতে জামিনের আর্জি খারিজ হয়ে যাওয়ার পর আজ রিয়া ও সৌভিক বোম্বে হাইকোর্টে জামিনের জন্য আবেদন করতে পারেন।আপাতত রিয়া ২২শে সেপ্টেম্বর পর্যন্ত বাইকুল্লা কারাগারে বন্দী থাকবেন।

RELATED Articles

Leave a Comment